মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

আরটিএক্স ৩০৫০ সহ লেনোভোর নতুন গেমিং ল্যাপটপ এনেছে গ্লোবাল

টেকভিশন২৪ ডেস্ক:  গেমারদের ল্যাগবিহীন গেমিং অভিজ্ঞতার জন্য লেনোভো তাদের গেমিং থ্রি আই ল্যাপটপে সংযোজন করেছে এনভিডিয়ার আরটিএক্স ৩০৫০ এই  জিপিউটি। যা গেমারকে দিবে নতুন মাত্রার একটি অভিজ্ঞতা। 

ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে থাকছে, ১১ম জেনারেশন এর ইনটেল কোর আই ৫ -10300H । ৪ কোর এবং ৮ থ্রেড সম্পন্ন এই প্রসেসর এর ক্লক স্পিড ৩.১  গিগাহার্জ যা বুস্ট মোডে ৪.৪ গিগাহার্জ পর্যন্ত উঠে থাকে। অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন উইন্ডোজ ১০ হোম। ৮ জিবি DDR4 র‍্যাম থাকছে যার বাস স্পিড ৩২০০ মেগাহার্জ। এছাড়াও ল্যাপটপে আরেকটি র‍্যাম স্লট রয়েছে ভবিষ্যতে র‍্যাম আপগ্রেড করার জন্য।

১৯২০x ১০৮০ রেজুলেশন আইপিএস প্যানেল থাকছে ল্যাপটপটির ডিস্প্লে তে যার স্ক্রিন সাইজ ১৫.৬ ইঞ্ছি। ১২০ হার্জ রিফ্রেশ-রেট এর জন্য গেমিং এ পাবেন স্মুথ একটি এক্সপেরিয়েন্স।

গেমিং পার্ফরমেন্স এ কোন কম্প্রোমাইজ না করতে ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে এনভিডিয়া জিওফোর্স  এর আরটিএক্স ৩০৫০  4GB গ্রাফিক্স কার্ড। ৪ জিবি GDDR6 ভির‍্যাম  এই জিপিউ এর মেমোরি বাস স্পিড ১৫০০/১৭৫০ মেগাহার্জ। যা দিয়ে আপনি কোনরকম ল্যাগ ছাড়াই 1080p তে ১২০ হার্জ রিফ্রেশ রেটে গেম খেলতে পারবেন।

হার্ড-ড্রাইভ এর বাড়তি কোন ঝামেলা ই নেই এই ল্যাপটপে কারণ এই ল্যাপটপে আছে ৫১২ জিবির একটি এনভিএম-ই এসএসডি। আমরা জানি যে একটি nvme এসএসডি মার্কেটের যেকোন sata, m.2 এসএসডি থেকে অনেক গতিসমপন্ন। তাই ল্যাপটপ স্লো হওয়া নিয়ে কোন চিন্তা নেই।

২ টি ইউএসবি ৩.২ জেন ১, একটি ইউএসবি টাইপ-সি ৩.২, একটি HDMI 2.0 আউটপুট , একটি হেডফোন মাইক কম্বো জ্যাক, একটি ইথারনেট পোর্ট নিয়ে ল্যাপটপটির এক্সটার্নাল পোর্ট।

৭২০p এর একটি ওয়েবক্যাম থাকছে যার মধ্যে একটি স্পেশাল ফিচার আছে ‘’ প্রাইভেসি সাটার “ এই ফিচার এর মাধ্যমে আপনি আপনার সুবিধামত ওয়েবক্যামটি সুবিধা মত অন/ অফ করতে পারবেন। যা আপনাকে অনাকাঙ্ক্ষিত হ্যাকিং থেকে রক্ষা করবে সাথে প্রাইভেসিও।

মোবাইল মার্ক ২০১৪ অনুযায়ী এই ল্যাপটপটি  আপনাকে দিবে ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাকাপ। যদিও তা নির্ভর করবে আপনার ল্যাপটপের সেটিং এবং ব্যবহারের উপর।  ফাস্ট র‍্যাপিড চার্জিং সিস্টেম তো থাকছেই সাথে।

ল্যাপটপটি ক্রয় করলে আপনি পাচ্ছেন Lenovo IdeaPad Gaming M100 RGB Mouse এবং Lenovo Smart Watch S2 Pro।

২ বছরের ওয়ার‍্যান্টি সহ ল্যাপটপটির প্রাইজ ১০৪,৯০০ টাকা  । ল্যাপটপটি আপনি পাচ্ছেন গ্লোবাল ব্র্যান্ড এর যেকোন শাখায় এবং অনুমোদিত যেকোন ডিলার হাউজে ।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি