শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

নাম্বার সিরিজ এবং সি সিরিজের নতুন স্মার্ট ডিভাইস আসছে

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নাম্বার সিরিজ এবং সি সিরিজের নতুন স্মার্ট ডিভাইস বাজারে নিয়ে আসছে। ইতোমধ্যে বিশ্বব্যাপী রিয়েলমি’র ৯ সিরিজের স্মার্টফোন ব্যাপক সাড়া ফেলেছে। এরই অংশ হিসেবে বাংলাদেশে আসতে যাওয়া ৯ সিরিজের ডিভাইসটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, সি সিরিজের ডিভাইসটিতে থাকছে ফ্ল্যাগশিপ ডিজাইন এবং দারুণ সব ফিচার। ইতোমধ্যে, এ ডিভাইসটি বিশ্বজুড়ে সর্বাধিক বিক্রিত ফোনের তালিকায় র্শীষস্থান দখল করেছে।

তথ্য মতে, নতুন ৯ সিরিজের রিয়েলমি’র স্মার্টফোনে থাকবে অত্যাধুনিক ক্যামেরা সেন্সর যা একমাত্র রিয়েলমি সবার আগে বিশ্বব্যাপী বাজারে নিয়ে এসেছে, পাশাপাশি থাকবে সবচেয়ে বেশি মেগাপিক্সেল সম্পন্ন ক্যামেরা। চমৎকার ক্যামেরা এবং ডিসপ্লে ছাড়াও, এ ডিভাইসটিতে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে বলে শোনা যাচ্ছে। জানা গেছে, ব্যবহারকারীদের জন্য আলট্রা স্লিম এই স্মার্টফোনটিতে থাকবে দেশের প্রথম রিপল হলোগ্রাফিক ডিজাইন।  

অন্যদিকে, সি সিরিজের উন্মোচিত হতে যাওয়া ডিভাইসটি এন্ট্রি-লেভেলের স্মার্টফোনগুলোর মধ্যে হতে যাচ্ছে সবচেয়ে স্টাইলিশ। এর ফলে, রিয়েলমি ফ্যানরা চমৎকার ডিজাইন সমৃদ্ধ একটি ফোন ব্যবহারের অনন্য অভিজ্ঞতা পাবেন। ব্যবহারকারীদের ছবি তোলার অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে এ ডিভাইসটিতে রয়েছে উন্নতমানের এআই ট্রিপল ক্যামেরা। এই স্মার্টফোনটি বৈশ্বিকভাবে এর চমৎকার ডিজাইনের জন্য বেশ প্রশংসা অর্জন করেছে। এ কারণেই ডিভাইসটি বিশ্বজুড়ে সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে। আল্ট্রা স্লিম বিল্ড ও  ডায়নামিক গ্লোয়িং ডিজাইন এ ডিভাইসটিকে একটি স্টাইলিশ অ্যাকসেসরিতে পরিণত করেছে! স্মার্টফোন ব্যবহারের চমৎকার অভিজ্ঞতা প্রদানের জন্য এ ডিভাইসটিতে শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে। ‘টিইউভি রাইনল্যান্ড হাই রিলায়েবিলিটি সার্টিফিকেশন’ ডিভাইসটির গুণগতমান ও দীর্ঘস্থায়ীত্বের বিষয়টি নিশ্চিত করবে। 

চমৎকার ফিচারসমৃদ্ধ এ ডিভাইসগুলো বাংলাদেশের তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।

উল্লেখ্য যে, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এই স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি