মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
26 C
Dhaka

বিকাশ অ্যাপে মিলছে রোজার সময়সূচি

টেকভিশন২৪ ডেস্ক : পবিত্র রমজান মাসজুড়ে বিকাশ অ্যাপে মিলছে ইফতার-সেহরির সময়সূচি থেকে শুরু করে যাকাত ক্যালকুলেটর, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে যাকাত দেয়ার সুযোগ, স্বাস্থ্য সচেতনতার পরামর্শ, রমজান ও ঈদ উপলক্ষ্যে কেনাকাটায় বিকাশের অফারসহ প্রয়োজনীয় নানা তথ্য। দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ তাদের কোটি গ্রাহকের জন্য রমজান মাসের এই প্রয়োজনীয় তথ্য ও সেবাগুলোকে বিকাশ অ্যাপেই পাওয়ার সুযোগ করে দিয়েছে।

বিকাশ অ্যাপের ‘রমজানে প্রতিদিন’ অংশে গ্রাহকরা পাচ্ছেন প্রতিদিনের সেহরি ও ইফতারের সময়সূচি এবং কাউন্টডাউন, রমজানে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পরামর্শ, যাকাত ক্যালকুলেটর, বিকাশ এর মাধ্যমে যাকাত গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নাম এবং অনুমোদিত সেসব প্রতিষ্ঠানে যাকাত প্রদানের সুবিধাও। এছাড়া, ঈদের কেনাকাটা, রেস্টুরেন্ট, হেলথ কেয়ারসহ রমজান উপলক্ষ্যে বিকাশের সব অফারগুলো একসাথে দেখতে পারছেন ‘বিকাশ অফারে স্বস্তির রমজান’ ব্যানার থেকে।

‘যাকাত ক্যালকুলেটর’ থেকে গ্রাহকরা যাকাত প্রদানের জন্য প্রয়োজনীয় হিসাব-নিকাশ সম্পন্ন করতে পারছেন খুব সহজেই। একইসাথে, যেসব প্রতিষ্ঠানে যাকাত দেয়া যায় সেগুলোতে সরাসরি যাকাত দিতে পারছেন বিকাশের পেমেন্ট গেটওয়ের মাধ্যমেই। বর্তমানে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, অভিযাত্রিক ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, ঢাকা আহ্‌ছানিয়া মিশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, আস-সুন্নাহ ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, ফুড ফর অল–খুকুমনি ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ ও মাস্তুল ফাউন্ডেশন-এ যাকাত প্রদান করতে পারছেন বিকাশ গ্রাহকরা।

যাকাত দিতে হলে যে প্রতিষ্ঠানে গ্রাহক যাকাত দিতে চান তা নির্বাচন করে নাম, ইমেইল আইডি ও পরিমান দিয়ে সাবমিট করতে হবে। গ্রাহক চাইলে ‘পরিচয় দিতে অনিচ্ছুক’ অপশনটি নির্বাচন করে নিজের পরিচয় গোপনও রাখতে পারছেন। পরের ধাপে পিন নম্বর দিলে একটি প্রাপ্তি স্বীকার বার্তা স্ক্রিনে দেখতে পারবেন। নির্বাচিত প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্যও  জেনে নেয়ার সুযোগ পাচ্ছেন সেখান থেকেই।

এত সব তথ্য পেতে গ্রাহককে বিকাশ অ্যাপের ‘সাজেশনস’ অংশ থেকে ‘রমজানে প্রতিদিন’ আইকন নির্বাচন করতে হবে। গ্রাহক চাইলে সরাসরি ‘রমজানে প্রতিদিন’ ভিজিট করতে পারেন https://ramadan.bkash.com/ – এই লিংকে।

বিকাশের এই প্ল্যাটফর্ম যাকাত গ্রহীতা ও প্রদানকারীর দূরত্ব ঘুচিয়ে দিয়েছে। বিকাশের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় কয়েকটি ক্লিকেই যাকাত হোক বা স্বেচ্ছা অনুদান, খুব সহজেই পৌঁছে দিতে পারছেন যথার্থ মানুষের কল্যাণে। অসংখ্য প্রান্তিক মানুষের সারা বছরের অপেক্ষার অবসান হয় যাকাত পেয়ে, কেউ বা যাকাতের অর্থ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বাবলম্বী, কারো নতুন স্বপ্নের শুরু হয় যাকাতের অর্থে, কারো মৌলিক চাহিদা পূরণ হয়, আবার অনেক শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত করে তোলে যাকাত। তাই বিকাশের মাধ্যমে যাকাত দিয়ে জীবন পরিবর্তনের এমন মহতি উদ্যোগে যুক্ত থাকতে পারেন যেকোনো সামর্থবান গ্রাহক।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি