শনিবার, জুন ১৩, ২০২৬
27.8 C
Dhaka

ঈদে ওয়ালটন কম্পিউটার পণ্যে ডাউনপেমেন্ট ছাড়াই কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক:  ঈদুল ফিতর উপলক্ষে কম্পিউটার পণ্যে বিশেষ সুবিধা দিচ্ছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ‘ঈদ উল্লাস অফার’-র আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে ডাউনপেমেন্ট ছাড়াই ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি ও ট্যাব কিনতে পারছেন গ্রাহক। রয়েছে জিরো ইন্টারেস্টে ১২ মাসের কিস্তি সুবিধা। এ সুযোগ থাকছে চাঁদরাত পর্যন্ত।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী বলেন, দেশের একমাত্র ল্যাপটপ, কম্পিউটার ও ট্যাব উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নীরবে দেশের মানুষকে ডিজিটাল সেবা দিয়ে যাচ্ছে। দেশব্যাপী ডিজিটালাইজেশনে ওয়ালটন পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ক্রেতারা যাতে আইটি পণ্য সহজেই হাতের নাগালে পেতে পারেন সে জন্য সারা বছরই সব শ্রেণি পেশার মানুষকে নানা সুবিধা দেয়া হচ্ছে। এবার ঈদুল ফিতরেও কম্পিউটার ক্রেতাদের জন্য ‘ঈদ উল্লাস অফার’ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, একবারে সম্পূর্ণ পেমেন্ট দিয়ে অনেকেই ল্যাপটপ বা কম্পিউটার কিনতে পারেন না। 

বর্তমানে বিভিন্ন কনফিগারেশনের প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা এবং ওয়াক্সজ্যাম্বু সিরিজের ২১ মডেলের ল্যাপটপ উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। যেগুলো পাওয়া যাচ্ছে মাত্র ২৮,৪৯০ টাকা থেকে ১,৮৯,৯৫০ টাকায়। ওয়ালটনের আছে ৭ সিরিজের মোট ১৬ মডেলের ডেস্কটপ। যার মূল্য ৩২,৭৫০ টাকা থেকে ২,৪৯,৫০০ টাকার মধ্যে। এছাড়া ওয়ালটনের রয়েছে ৩ সিরিজের অল-ইন-ওয়ান ওয়ালটন ইউনিফাই পিসি। যার মূল্য ৪৮,৫৫০ থেকে ৬৮,৫০০ টাকার মধ্যে। বাজারে রয়েছে ওয়ালটনের ২ মডেলের অ্যান্ড্রয়েড ট্যাব এবং ১ মডেলের উইন্ডোজ ট্যাব। ওয়ালটন ট্যাবের দাম ১৫,৭৫০ টাকা থেকে ২৬,৯৯০ টাকার মধ্যে।

এসব পণ্যের পাশাপাশি নানা মডেল ও ফিচারের মনিটর, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, প্রজেক্টর, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

মডেলভেদে গ্রাহকরা ওয়ালটন ল্যাপটপে সর্বোচ্চ ২ বছর এবং ডেস্কটপে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি