বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
33.9 C
Dhaka

হাইটেক পার্কের স্বীকৃতি পাচ্ছে সিম্ফনি : আইসিটি প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সিদ্ধান্তের কারণে স্মার্টফোন উৎপাদনের মাধ্যমে ডিজিটাল ডিভাইস উৎপাদক থেকে রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ এখন বিশ্বে ডিজিটাল মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আর ২০২৫ সাল নাগাদ প্রযুক্তি শিল্প থেকে ৫ বিলিয়ন রপ্তানি আয় এবং ৩০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পূরণে ‘উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ’ গড়ার এই মিশনে নেতৃত্ব দেবে সিম্ফনি। অদূর ভবিষ্যতে দেশের এই প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এলজি’র মতো সফল গ্লোবাল ব্র্যাণ্ডে পরিণত হবে।

শনিবার (১৬ এপ্রিল) পড়ন্ত দুপুরে সাভারের আশুলিয়ায় দেশের অন্যতম মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিম্ফোনির কারখানা পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এমন আশাবাদের কথা ব্যক্ত করলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে সিম্ফনির নতুন স্মার্টফোন জেড৪২ মডেলের হ্যান্ডসেট উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী। ফোনের সঙ্গে সঙ্গে নিজস্ব মোবাইল গেম ও নিজস্ব অ্যাপ থাকায় প্রশংসা করে এই উদ্যোগগুলো উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ দেশ গড়ার প্রত্যয় বাস্তবয়ানকে এগিয়ে নিয়ে যাবে বলে মত ব্যক্ত করেন পলক। এসময় সিম্ফনি মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ এবং সিম্ফনি মোবাইলের ব্র্যান্ড এ্যাম্বাসেডর শবনম বুবলি সহ প্রতিষ্ঠান এর অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান মুরাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এডিসন গ্রুপের পরিচালক ও হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স মেজর আবদুল মালেক মিয়াজী, সিম্ফনির শুভেচ্ছাদূত ঢালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শবনম বুবলী এবং বিজ্ঞাপন এজেন্সি পিংক এর ব্যববস্থাপনা পরিচালক নায়ক রিয়াজ হোসেন উপস্থিত ছিলেন।

সিম্ফনি থেকে জানা যায়, সাধারণ ব্যবহারে সিম্ফনি’র এই স্মার্টফোনটি ফুল চার্জে চলবে দুই দিন পর্যন্ত এবং গ্লাস ব্যাটারি কভার, এআই সমৃদ্ধ ট্রিপল ক্যামেরা এবং মিডিয়াটেক এর প্রিমিয়াম চিপসেট একে দিচ্ছে ফ্ল্যাগশিপ এর তকমা।

সিম্ফনি জেড৪২ ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে এ্যান্ড্রোয়েড ১১.০। ২০:৯ এ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৫২ ইঞ্চ ২.৫ডি ইনসেল ভি নচ ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬০০।

১.৮ গিগাহার্জ এর ১২ ন্যানোমিটার এর মিডিয়াটেক এর প্রিমিয়াম কোয়ালিটির চিপসেট হ্যালিও এ২০ এর সাথে আছে ৩ জিবি ডিডিআর-৪ র‍্যাম এবং ৩২জিবি রম যা মেমোরী কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত। জিপিউ হিসেবে আছে আইএমজি জিই৮৩০০ যার স্পীড ৫৫০ মেগাহার্জ এর ফলে মিড রেঞ্জের গেম গুলো খেলা যাবে স্বাচ্ছন্দে। আর ৫০০০ মিলি এ্যাম্পিয়ার নন রিমুভেবল লি-পলিমার ব্যাটারি দিচ্ছে অনায়াসে দিন পার করার নিশ্চয়তা। 

সুন্দর ছবি তোলার জন্য এই স্মার্টফোনটির ব্যাক সাইডে আছে এআই এ্যানাবল্ড ট্রিপল রিয়ার ক্যামেরা।  ১৩ মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা যার এ্যাপারচার ১.৮৫ সাথে ০.৮ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর এবং ০.৮ মেগাপিক্সেল এর আল্ট্রা এআই সেন্সর এছাড়াও ব্যাক সাইডে আরো প্রফেশনাল এবং সুন্দর ছবি তোলার জন্য রয়েছে ইউএচডি ফিচার মোড যার মাধ্যমে ৫২ মেগাপিক্সেলে ছবি তোলা যাবে আর ফ্রন্টে থাকছে ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা যার এ্যাপারচার ২.০। এছাড়াও ফ্রন্ট এবং ব্যাক দুটি ক্যামেরা দিয়েই পোট্রেইট মোডে ছবি তোলা যাবে জেড৪২ দিয়ে।

ক্যামেরা ফিচারের মধ্যে উল্ল্যেখযোগ্য ফিচার গুলো হলো এআই, র-মোড, ম্যাক্রো, জিও ট্যাগিং, ওয়াটারমার্ক, ইনসাইট গুগল লেন্স, জিআইএফ, বার্স্ট, প্যানারোমা ইত্যাদি।

স্মার্টফোনটিতে মাল্টিফাংশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ সেন্সর আছে যেমন জি সেন্সর, লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর।

হানি ডিউ গ্রীন এবং ব্ল্যাক কালারে সিম্ফনি জেড৪২ পাওয়া যাচ্ছে আকর্ষণীয় বান্ডেল অফার সহ মাত্র ৯ হাজার ৫৯৯ টাকায়

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি