সোমবার, আগস্ট ২৪, ২০২৬
28 C
Dhaka

আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে চলছে ফ্রি সার্ভিস ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁও এ অবস্থিত আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে চলছে ফ্রি সার্ভিস ফেস্ট। পবিত্র মাহে রমজান উপলক্ষে ৪ এপ্রিল সোমবার থেকে ফ্রি সার্ভিস ফেস্ট শুরু হয়েছে। চলবে উদ্বোধন ১৩ এপ্রিল ২০২২ বুধবার পর্যন্ত ।

১০ দিনের এই আয়োজনে বাংলাদেশের শীর্ষ স্থানীয় ব্র্যান্ড এসার, আসুস, এভিটা, গিগাবাইট, এইচপি, লেনেভো, এমএসআই এদের নিজস্ব আলাদা আলাদা স্টলে ফ্রি সার্ভিস প্রদান করবেন। ক্রেতাদের ল্যাপটপ ও ডেস্কটপ পিসির যাবতীয় সেবা সমূহ ফ্রিতে উপভোগ করতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে ৫ এপ্রিল মঙ্গলবার বিসিএস কম্পিউটার সিটি নিচ তলায় এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মযহার ইমাম চৌধুরী (পিনু)। এ সময় তিনি বলেন, ক্রেতারা তাদের ক্রয়কৃত পন্যের সরাসরি ব্র্যান্ড থেকে সেবা নিতে চায়। এই বিবেচনায় সকল ব্র্যান্ডকে একসঙ্গে করে গ্রাহক সন্তুষ্টির লক্ষে আমাদের এই প্রয়াস। কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেন, মার্কেটে ক্রেতা সন্তুষ্টির লক্ষে সবসময় আমরা বিভিন্ন ধরনের আয়োজনের চেষ্টা করি । এই আয়োজন সেই চেষ্টারেই ধারাবাহিকতা।

সার্ভিস ফেস্টের প্রধান সমন্বয়ক মোহাম্মাদ জাহেদ আলী ভূঁইয়া বলেন, যেহেতু বিসিএস কম্পিউটার সিটি এদেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট এবং ৯৫ শতাংশ ডিষ্ট্রিবিউটারের শোরুম এখানেই। তাই ক্রেতারা পন্যের সঠিক ও মানসম্মত সেবা প্রদানের লক্ষে এবং নির্দিষ্ট পন্যের জন্য নির্ধারিত কোম্পানি থেকে সরাসরি সমাধানের লক্ষেই আমাদের এই আয়োজন।

প্রসঙ্গত, ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২২ পর্যন্ত মার্কেটে ক্রেতা সাধারণের জন্য থাকবে সব ধরনের পণ্যের উপর আকর্ষনীয় উপহার ও বিশেষ মূল্য ছাড় ।এই সময় মার্কেটের নিচ তলায় প্রত্যেক ব্র্যান্ডের প্রদর্শনী বুথও থাকবে । 

ফ্রি সার্ভিস ফেস্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির সকল সদস্য, মার্কেটের ব্যবসায়ী এবং বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধিগণ।

এই সপ্তাহের জনপ্রিয়

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি