শনিবার, জুন ১৩, ২০২৬
28.1 C
Dhaka

ন্যাশানাল মিউনিসিপ্যাল ডিজিটাল সার্ভিস প্রকল্পের বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ কোরিয়া সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় সমগ্র বাংলাদেশের ৩২৮টি পৌরসভায় ডিজিটাল সার্ভিস বাস্তবায়নের লক্ষ্যে “National Municipal Digital Service Project (NMDSP)” বাস্তবায়ন বিষয়ক এক সভা আজ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালক ডা.বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশে নিযুক্ত কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) কান্ট্রি ডিরেক্টর. ইয়ং-আহ দোহ, প্রকল্প সংশ্লিষ্ট কোরিয়ান বিশেষজ্ঞ দলের সদস্যবৃন্দ, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সভায় ইতিপূর্বে ১টি সিটি করপোরেশন ও ৯টি পৌরসভায় পাইলটিংকৃত ৫টি সার্ভিসের সাথে হোল্ডিং টেক্স এ্যাসেসমেন্ট ও পাবলিক কমপ্লেইন এ দুইটি সার্ভিসসহ মোট ৭টি সার্ভিস দেশের বিদ্যমান ৩২৮টি পৌরসভায় বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

এছাড়াও অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের আওতায় নতুন আরো ৫টি সার্ভিস যোগ করার জন্য আইসিটি প্রতিমন্ত্রী কোইকার প্রতি অনুরোধ জানান। প্রকল্পটি বাস্তবায়নের জন্য অনুদান হিসেবে কোইকা আর্থিক সহায়তা প্রদান করবে।

উল্লেখ্য, কারিগরি সহায়তা প্রকল্পটি দক্ষিণ কোরিয়া সরকার অনুমোদন করেছে। অনুদানকৃত অর্থের পরিমাণ ৮.৫ মিলিয়ন ইউএস ডলার। প্রকল্পটি এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এবং আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে বাস্তবায়িত হবে। ইতিপূর্বে পাইলটিংকৃত ৫টি সার্ভিস সফলভাবে বাস্তবায়িত হওয়ায় কোইকা এই অর্থ প্রদানে এগিয়ে এসেছে।

এছাড়া পরে বর্তমান সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নে অংশ হিসেবে জাপানে অর্থায়নে স্মার্ট বাংলাদেশ ভিশন মাস্টারপ্ল্যান বাস্তবায়নের বিষয়ে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) এর সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইউহো হায়াকাওয়া, আইসিটি বিভাগ ও এর অধীনস্থ সংস্থা ও জাইকার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি