শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka

৩ এপ্রিল আসছে হেলিও জি৯৬ গেমিং প্রসেসরের নারজো ৫০

টেকভিশন২৪ ডেস্ক: কাউন্টার পয়েন্টের সমীক্ষা অনুসারে, দেশের সেরা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তরুণ গেমারদের জন্য নিয়ে আসছে শক্তিশালী পারফরমেন্স এবং দুর্দান্ত ডিজাইনের নারজো ৫০। ৩ এপ্রিল লাইভ লঞ্চ ইভেন্টে অংশ নিয়ে থাকছে দারুণ এই স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ।

বিস্তারিত জানতে ক্লিকঃ https://cutt.ly/LaunchEvent_narzo50

তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি’র শক্তিশালী প্রসেসরযুক্ত নারজো সিরিজের ফোনগুলো ইতোমধ্যে প্রযুক্তিপ্রেমী এবং গেমারদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। এরই ধারাবাহিকতায়, আগামী ৩ এপ্রিল রিয়েলমি উন্মোচন করতে যাচ্ছে এর নতুন ফোন নারজো ৫০। যারা গেম খেলতে ভালোবাসেন, এই ডিভাইসটি তাদের গেমিংয়ের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। 

তরুণ গেমারদের মাঝে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে নারজো সিরিজ। রিয়েলমি বিগত দুই বছরে এই সিরিজের চারটি ফোন বাজারে এনে একে একটি গেমিং সিরিজ হিসেবে দাঁড় করিয়েছে।

হেলিও জি৯৬ প্রসেসরযুক্ত এই ফোনটি উন্নত পারফরম্যান্সের সাথে নিঃসন্দেহে গেমারদের মুগ্ধ করবে। সবচেয়ে স্মুথ ও অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করতে নারজো ৫০-তে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চির সুবিশাল ফুল এইচডি প্লাস স্ক্রিন। এর ৯০.৮ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও নিশ্চিত করবে অতুলনীয় গেমিং এবং বিনোদনের অভিজ্ঞতা। গেমাররা যাতে তাদের পছন্দের গেমগুলো নিজেদের স্বাচ্ছন্দ্যনুযায়ী উপভোগ করতে পারেন, এজন্য এতে রয়েছে রিফ্রেশ রেট অ্যাডজাস্টমেন্টের সুবিধা।

ঘন্টাব্যাপী নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য এতে রয়েছে ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি। এমনকি ডিভাইসের চার্জ শেষ হয়ে গেলেও ৩৩ ওয়াট ডার্ট চার্জের সাহায্যে ব্যবহারকারীরা মাত্র ৭০ মিনিটে শূন্য থেকে ১০০% চার্জ করতে পারবেন। যারা ছবি তুলতে ভালোবাসেন, তারা যাতে দুর্দান্ত ছবি তুলতে পারেন এজন্য ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেটআপ।

রেসিং কার থেকে অনুপ্রাণিত হয়ে এই ডিভাইসটি কেভলার স্পিড টেক্সচার ডিজাইনে তৈরি করা হয়েছে। রেসিং কারের টেক্সচার ডিজাইনের এই ফোনটি দুর্দান্ত গতির পারফরম্যান্স প্রদান করবে। এমন অসংখ্য ফিচারের সাথে গেমিংয়ে অসাধারণ অভিজ্ঞতা পেতে নারজো ৫০ হতে যাচ্ছে আপনার জন্য দারুণ ফোন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি