বুধবার, জুলাই ২৯, ২০২৬
26.6 C
Dhaka

দেশে মটোরোলা এজ২০ ফিউশন বিক্রি শুরু করেছে সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো মটোরোলা এজ২০ ফিউশন ফাইভজি স্মার্টফোনের। মঙ্গলবার (২২ মার্চ) এ উপলক্ষে রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করে দেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেড। সেলেক্সট্রার এক্সক্লুসিভ রিটেইল পার্টনার গ্যাজেট অ্যান্ড গিয়ারকে সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এই অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে মটোরোলা এজ২০ ফিউশনের বিক্রি শুরু হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত, গ্যাজেট অ্যান্ড গিয়ারের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান সাচ্চু, বিক্রয় বিভাগের প্রধান আনোয়ার হোসেন, সেলেক্সটার মার্কেটিং লিড নাহিয়ান মাহমুদ, গ্যাজেট অ্যান্ড গিয়ারের মার্কেটিং হেড মো: তাসকিন হোসাইন প্রমুখ।

সাকিব আরাফাত বলেন, আমরা স্মার্টফোন প্রেমীদের জন্য মটোরোলার অরিজিনাল ফাইভ-জি ফোন এনেছি। মটোরোলা এজ২০ ফিউশন ফোনটি গ্রাহককে ট্রু ফাইভ-জি ফোন ব্যবহারের অভিজ্ঞতা দেবে। ফোনটির ক্যামেরা, ব্যাটারি, মূল্য এবং ১৩টি ফাইভ জি ব্যান্ড অন্যান্য মোবাইল থেকে এটিকে ভিন্নতা দিয়েছে।

মটোরোলা এজ২০ ফিউশন ফোনটিতে রয়েছে ১৩টি ব্যান্ড। ফলে একই ফোন ব্যবহার করা যাবে পৃথিবীর যেকোনও দেশে। পেছনের মূল ক্যামেরাটি ১০৮ মেগাপিক্সেলের। সব মিলিয়ে রয়েছে ৩টি ক্যামেরা। ক্যামেরায় ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক কোয়াড পিক্সেল প্রযুক্তি যা অল্প আলোতেও ভালো কাজ করবে। আর সেলফি ক্যমেরাটি ৩২ মেগাপিক্সেলের। রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেটের ১০ বিট অ্যামোলেড ডিসপ্লে। ৫ হাজার এমএইচ ব্যাটারিসহ রয়েছে ৩০ ওয়াটের চার্জার। সেটটি দশ মিনিট চার্জ দিলেই চলবে একটানা ১২ ঘণ্টা পর্যন্ত। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো সেটটিকে সহজেই পিসির সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যাবে। ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম ভ্যারিয়েন্টের সেটের দাম পড়বে ৩৮ হাজার ৯৯৯ টাকা। ইলেকট্রিক গ্রাফাইট ও সাইবার টেল দুটি রঙে এটা পাওয়া যাচ্ছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি