শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
31 C
Dhaka

দেশের বাজারে ডিজেআই পণ্য আনছে স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক : বাংলাদেশের বাজারে ডিজেআই পণ্য আনছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বব্যাপী জনপ্রিয় ডিজেআই ব্র্যান্ডের সব পণ্য এখন থেকে ওয়ারেন্টিসহ বাংলাদেশে বাজারজাত করবে প্রতিষ্ঠানটি।
 
মঙ্গলবার ১৫ মার্চ রাজধানীর আগারগাঁওয়ের স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের হেড অফিস, জহির টাওয়ারে ব্র্যান্ড অনবোর্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ডিএমডি এস এম মহিবুল হাসান, হেড অব এইচআর এন্ড এডমিন একেএম শফিক উল হক, প্রোডাক্ট ম্যানেজার শুভংকর গোলদার জনি, ন্যাশনাল সেলস ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, মিডিয়া এন্ড কমিউনিকেশন ম্যানেজার মাহফুজুর রহমান মুকুল এবং দেশের শীর্ষস্থানীয় ক্যামেরা ও ক্যামেরা এক্সেসরিজ বিক্রেতা ও ব্যাবসায়িগন।


 
অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে ডিজেআই ব্র্যান্ডের সব ধরনের পণ্য এবং অ্যাক্সেসরিস স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারজাত করবে। এই ব্র্যান্ডের সব পণ্যের অফিসিয়ালি ওয়ারেন্টি একমাত্র স্মার্ট টেকনোলজিসই দেবে। পাশাপাশি সার্ভিসও পাওয়া যাবে এইসব পণ্যে। বাজারে ডিজেআই ব্র্যান্ডের অ্যাকশন ক্যামেরা, স্মার্টফোন গিম্বেল, ক্যামেরা গিম্বল সহ আরো অনেক কিছু পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড এবং কম্বো দুই প্যাকেজ সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।
 
স্মার্ট টেকনোলজিসের ডিএমডি এস এম মহিবুল হাসান বলেন, ডিজেআই ব্র্যান্ড বাংলাদেশে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। অনেকের পছন্দের গ্যাজেটে পরিণত হয়েছে ডিজেআই। ডিজেআই এর নতুন পণ্য, আপডেট ভার্সনের পণ্য এবং ডিজেআই এক্সেসরিজ নিয়ে আর কোনো চিন্তা নেই। এখন থেকে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ডিজেআই ব্র্যান্ডের সব পণ্য বাজারজাত করবে। পণ্যগুলো স্মার্ট ওয়ারেন্টি স্টিকার সহ পাওয়া যাবে সকল আইটি মার্কেট, ক্যামেরা মার্কেট ও জনপ্রিয় সব ই-কর্মাস প্লাটফর্ম দারাজে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি