মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
33 C
Dhaka

টফি স্টার সার্চ বিজয়ী ঘোষিত হলো গ্র্যান্ড ফিনালেতে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সবচেয়ে বড় ট্যালেন্ট হান্ট শো “ টফি স্টার সার্চ ”-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হলো এক জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের মাধ্যমে। উক্ত অনুষ্ঠানে বাংলালিংক-এর ভারপ্রাপ্ত সিইও তাইমুর রহমান, টফি-এর ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ, টফি-এর হেড অব কনটেন্ট তানভীর হোসেন প্রবাল এবং বাংলালিংক-এর ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স ডিরেক্টর কাজী উরফি আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।    

টফি স্টার সার্চ
টফি স্টার সার্চ

সঙ্গীত বিভাগে অংশ নেয়া প্রতিযোগী মহিমা দেব ত্রয়ীকে টফি স্টার সার্চের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। ত্রয়ীর হাতে পুরস্কার হিসেবে তুলে দেয়া হয় ক্রেস্ট এবং ২৫ লাখ টাকার চেক।  

প্রথম এবং দ্বিতীয় রানার আপ হিসেবে ঘোষণা করা হয় ঈশান দে এবং সাদমান খানের নাম। সঙ্গীত বিভাগে অংশ নেয়া এই দুই প্রতিযোগীও পুরস্কার হিসেবে পেয়েছেন ক্রেস্ট এবং যথাক্রমে ১৫ ও ১০ লাখ টাকার চেক। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রতিযোগীরা পেয়েছেন ক্রেস্ট এবং তিন লাখ টাকার চেক। শীর্ষ দশ প্রতিযোগী পুরস্কার হিসেবে যে চেক পেয়েছেন তা নগদ অর্থ এবং টফি-এর সাথে চুক্তি মূল্য হিসেবে গণ্য হবে। 

২১তম থেকে ৩০ তম এবং ১১তম থেকে ২০তম স্থান অধিকার করা প্রতিযোগীরা পেয়েছেন ক্রেস্ট এবং যথাক্রমে ১ ও ২ লাখ টাকার চেক।

স্বনামধন্য শিল্পী এবং টফি স্টার সার্চের প্রধান তিন বিচারক তারিক আনাম খান, পূর্ণিমা এবং চঞ্চল চৌধুরী বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং তাদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন। তাঁরা প্রতিযোগীদের সাথে মঞ্চে পারফর্মও করেন। 

খ্যাতিমান শিল্পী এবং টফি স্টার সার্চের জুরি সদস্যবৃন্দ জিনাত সানু স্বাগতা, খৈয়াম সানু সন্ধি, নীরব, শাফায়েত মনসুর এবং আবু হায়াত মাহমুদ উপস্থিত ছিলেন গ্র্যান্ড ফিনালেতে। এছাড়াও জনপ্রিয় ব্যান্ডদল এভোয়েডরাফা এবং জলের গান মঞ্চে গান পরিবেশন করেন প্রতিযোগীদের সাথে।

টফি স্টার সার্চ
টফি স্টার সার্চ

টফিএর ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, টফি স্টার সার্চের লক্ষ্য ছিল সারা দেশের স্থানীয় সুপ্ত প্রতিভাবানদের একটা উপযুক্ত প্ল্যাটফর্ম দেয়া যেখানে তাদের প্রতিভার বিকাশ হবে। টফি বাংলাদেশের প্রথম ইউজার জেনারেটেড কনটেন্ট (ইউজিসি) প্ল্যাটফর্ম। প্রতিভাবানদের ক্যারিয়ার গড়ার সহযোগী হতে পেরে আমরা গর্বিত।”  

গত নভেম্বরে শুরু হওয়া টফি স্টার সার্চ সারা দেশ থেকে প্রতিভাবানদের আহ্বান জানায় নাচ, গান, অভিনয়সহ বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও সাবমিট করার জন্য। অসংখ্য প্রতিযোগী সাড়া দিয়ে তাদের ভিডিও সাবমিট করেন এই ট্যালেন্ট হান্ট শোতে।  

গ্র্যান্ড ফিনালে সহ টফি স্টার সার্চের অন্যান্য পর্বগুলো দেখা যাবে টফি অ্যাপে।

টফি স্টার সার্চের মিডিয়া পার্টনার আরটিভি, কালের কন্ঠ এবং রেডিও ফুর্তি। 

অ্যান্ড্রয়েড এবং আইওস ব্যবহারকারীরা টফি অ্যাপ ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর, অ্যাপ স্টোর এবং এই ওয়েবসাইট থেকেঃ https://toffeelive.com/   

এই সপ্তাহের জনপ্রিয়

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি