মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
33 C
Dhaka

মেয়েদের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: হাইস্কুলের মেয়েদের কম্পিউটার প্রোগ্রামিং দক্ষতা বাড়ানোর জন্য “বিডি গার্লস কোডিং” প্রকল্প আয়োজন করেছে প্রস্তুতিমূলক প্রোগ্রামিং প্রতিযোগিতা। ২০ ফেব্রুয়ারী ২০২২ রবিবার বিকেলে “বিডি গার্লস কোডিং প্র্যাকটিস কন্টেস্ট-১” নামে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। আমেরিকা ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান এডুকেশনাল চ্যারিটেবল এন্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন (ইকো-ইউএসএ)-এর পৃষ্ঠপোষকতায় ইকো-বিডি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) প্রতিযোগিতাটি আয়োজন করেছে।

হাইস্কুলের মেয়ে শিক্ষার্থীদের কোডিং এর মাধ্যমে প্রবলেম সলভিং-এ দক্ষতা বাড়ানোর জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর আগে শিক্ষার্থীদের সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে অনলাইন ও অফলাইনে প্রোগ্রামিং কর্মশালা করানো হয়েছে। কোর্স পরবর্তী দক্ষতা যাচাইয়ের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় মেয়েদের প্রোগ্রামিংয়ের প্রাথমিক পর্যায়ের প্রোগ্রামিং বিষয়ে সমস্যা সমাধান করতে দেওয়া হয়। অনলাইন জাজ “টাফ (toph.co)” এ প্লাটফর্ম ব্যবহার করে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে। ৭১ জন মেয়ে শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, প্রযুক্তিখাতে নারী উদ্যক্তাদের যুক্ত করতে হলে স্কুল পর্যায় থেকেই মেয়েদের কোডিং শেখানো প্রয়োজন। এজন্য হাইস্কুলের পাঠ্যবইয়ে প্রোগ্রামিং বিষয়টি যুক্ত করেছে বাংলাদেশ সরকার। ক্লাসরুমে পাঠ শেখার ক্ষেত্রে এগিয়ে থাকার জন্য এই প্রকল্প থেকে চেষ্টা চালানো হচ্ছে। প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত করার জন্য প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া স্কুল ও প্রান্তিক এলাকার স্কুলে প্রোগ্রামিং ক্যাম্প, কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সারাদেশে অফলাইন ও অনলাইন কার্যক্রম পরিচালনা করে স্কুলের মেয়ে শিক্ষার্থীদেরকে প্রোগ্রামিং সম্পর্কে সচেতন করার মাধ্যমে ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কাজের উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত হচ্ছে এ সকল কার্যক্রম।

প্রকল্পে সহযোগিতা করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি এবং ইন্টারনেট সোসাইটি-বাংলাদশ চ্যাপ্টার ও মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব)। 

এই সপ্তাহের জনপ্রিয়

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি