সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
27 C
Dhaka

ভিভো ভি২৩ ৫জি : একই স্মার্টফোন হবে নীলাভ ও সোনালী রংয়ের

ভিভো ভি২৩ ৫জি : ৫০ মেগাপিক্সেলের ইন্ডাস্ট্রি লিডিং সেলফি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের ডিজাইনটিও স্মার্ট এখন হওয়া চাই। আগে দর্শনধারী, পরে গুনবিচারী। ওই চিন্তায় শুরুতেই উতরে যাচ্ছে ভিভো ভি২৩ ৫জি। হাতে নেওয়ার পর একে একে বেরিয়ে আসছে স্মার্টফোনটির নানা গুণ। 

নতুন এই স্মার্টফোনটির বডি সূর্যরশ্মিতে গেলে দুটো রঙে পরিবর্তিত হতে থাকবে। সূর্যরশ্মিতে গেলে ৩ সেকেন্ডের মধ্যে নীলাভ সবুজ রঙ ধারণ করবে স্মার্টফোনটি। আর তার কিছুক্ষণ পর একই স্মার্টফোনে আসবে সুন্দর সোনালী রঙ।

গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো বলছে, অসাধারণ এই ডিজাইনটি বাজারে আনতে দুই বছর ধরে গবেষণা করেছেন তাঁরা ।

সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয় ভিভো ভি২৩ ৫জি স্মার্টফোনের । এ সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশের সংগীত জগৎ ও নাট্যজগতের অনেক তারকারা । 

ভি২৩ ৫জি স্মার্টফোনটির আরো এক চমক রয়েছে এর সেলফি ক্যামেরায় । ভিভো ভি২৩ ৫জি’তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা; যা বাজারে বর্তমানে থাকা সেলফি ক্যামেরাগুলোর মধ্যে সবচেয়ে বড়। এছাড়াও এই ফ্রন্ট ক্যামেরায় যুক্ত হয়েছে আই অটো ফোকাস প্রযুক্তি, যা স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে ভিভোর নিজস্ব উদ্ভাবন।

রিয়ারে রয়েছে ৬৪ মেগাপিক্সেল জি ডাব্লিউ১ সুপার- সেন্সিং ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা।

স্মার্টফোনটির র‌্যাম ৮ জিবি ও রম ১২৮ জিবি। ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তির সঙ্গে রয়েছে ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। প্রসেসর হিসেবে স্মার্টফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ৫জি  প্রসেসর।

৭ দশমিক ৩৯ মিলিমিটারের ¯স্লিম বডি ও ওয়ান পিস মেটাল ফ্ল্যাট ফ্রেম ডিজাইন মডেলটিকে দূর্দান্ত এলিগেন্ট লুক দিয়েছে।

ইন্ডাস্ট্রি লিডিং এই সেলফি স্মার্টফোন নিয়ে ইতিমধ্যেই তুমুল আলোচনা হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে । প্রশংসা কুঁড়িয়েছে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে । গ্লোবাল গণমাধ্যমগুলোর সূত্র অনুসাওে স্মার্টফোনটি মধ্যপ্রচ্যের দেশগুলোতেও উদ্বোধন করার পরিকল্পনা করছে ভিভো ।

কালার চেঞ্জিং প্রযুক্তি থাকলেও সাধারণ অবস্থায় ভিভো ভি২৩ ৫জি মিলবে দুইটি রঙে। স্টারডাস্ট ব্ল্যাক এবং সানশাইন গোল্ড। স্মার্টফোনটি কিনতে খরচ পড়বে ৩৯,৯৯০ টাকা।

ভিভো ভি২৩ই’সম্পর্কে আরো বিস্তারিত জানতে : https://www.vivo.com/bd/products/v23e

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি