বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
28.3 C
Dhaka

গ্যালাক্সি এস২২ আল্ট্রা ও এস২২+ বিশ্ব বাজারে উন্মোচনের পাশাপাশি দেশেও প্রি-বুকিং শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানের মধ্য দিয়ে  স্যামসাং এর বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি এস২২ আল্ট্রা ও এস২২+ উন্মোচন করেছে। উন্নত ফিচার সমৃদ্ধ এ ডিভাইসগুলোতে রয়েছে অসাধারণ এস-পেন, দ্রুতগতির স্ন্যাপড্রাগন প্রসেসর এবং চমৎকার ক্যামেরা। ডিভাইস দুটি খুব শিগগিরই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে; আগ্রহীরা আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ডিভাইস দু’টি প্রি-বুকিং দিতে পারবেন।     

গ্যালাক্সি এস সিরিজের নতুন ডিভাইস দু’টি চলতি বছরের সবচেয়ে বহুল প্রত্যাশিত ফোন। বিশ্বজুড়ে বিপুল সংখ্যক প্রযুক্তিপ্রেমীর মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ডিভাইস দু’টি। দীর্ঘ অপেক্ষার পর, গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে গ্যালাক্সি এস২২ আল্ট্রা ও এস২২+ উন্মোচন করেছে স্যামসাং। ডিভাইস দু’টিতে বৈচিত্র্যপূর্ণ উদ্ভাবন নিয়ে এসেছে স্যামসাং তাই, স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে এ ডিভাইসগুলো।

গ্যালাক্সি এস২২ আল্ট্রা
গ্যালাক্সি এস২২ আল্ট্রা

এ প্রসঙ্গে স্যামসাং মোবাইলের হেড অব বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, “বর্তমান বিশ্বে দূরবর্তী স্থান থেকে কাজ করা, অনলাইন ক্লাস ও ডিজিটাল লেনদেন নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে; এ কারণে স্মার্টফোন আমাদের অনেকের কাছেই অপরিহার্য হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে, ক্রেতাদের পর্যবেক্ষণ আমলে নিয়ে তাদেরকে স্মার্টফোন ব্যবহারের উন্নত অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে সামনে এগিয়ে নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের বিশ্বাস, গ্যালাক্সি এস২২ আল্ট্রা ও এস২২+ ডিভাইস দু’টি ব্যবহারকারীদের কাছে সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের প্রকৃষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হবে এবং প্রযুক্তিপ্রেমীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় ভিন্নমাত্রা যোগ করবে।”

গ্যালাক্সি এস২২ আল্ট্রা ও এস২২+ ডিভাইস দু’টিতে দ্রুতগতির স্ন্যাপড্রাগন ৮ জেন ১ (৪এনএম) প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও, গ্যালাক্সি এস২২ আল্ট্রা ডিভাইসটিতে ৬.৮ ইঞ্চি কিউএইচডি+ ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে রয়েছে; পাশাপাশি, ডিভাইসটিতে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, দু’টি ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও একটি ৪০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এ লেন্সগুলো ব্যবহার করে যে কোন পরিবেশ ও পরিস্থিতিতেই যারা ছবি তুলতে ভালোবাসেন তারা পরিষ্কার ও উজ্জ্বল ছবি তুলতে পারবেন। এছাড়াও, ডিভাইসটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যা চোখের পলকেই ব্যবহারকারীদের উন্নত গেমিং অভিজ্ঞতা ও কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করবে।

স্যামসাং গ্যালাক্সি এস২২+ ডিভাইসটিতে রয়েছে ৬.৬ ইঞ্চি এফএইচডি+ ডায়নামিক ডিসপ্লে; সাথে রয়েছে ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। পাশাপাশি, ডিভাইটিতে রয়েছে ৪৫ ওয়াট দ্রুতগতির চার্জারসহ ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ার   ব্যাটারি সুবিধা, যা ব্যবহারকারীদের সারাদিন চার্জার বহন করার দুশ্চিন্তা ছাড়াই খুব সহজে গেম খেলা ও কনটেন্ট উপভোগ করতে সাহায্য করবে। চমকপ্রদ এসব ফিচারের পাশাপাশি ডিভাইসগুলোতে রয়েছে এস পেন, যা তাৎক্ষণিকভাবে খুব সহজে বাস্তবিক ছবি তুলতে সাহায্য করবে!     

পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি এস সিরিজ এখন বাজারে; তাই এখন চমৎকার ডিভাইস দু’টি দিয়ে স্যামসাং গ্যালাক্সি ফোন  ব্যবহারকারীরা স্মার্ট ডিভাইস ব্যবহারের অসাধারণ অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

সামসাং  গ্যালাক্সি ২০২২ আনপ্যাকড লাইভ ইস্ট্রিম লিঙ্কঃ https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=229624322618408

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি