বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.8 C
Dhaka

বাংলাদেশে পপ ফাইভ এলটিই নিয়ে এলো টেকনো

বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে আসছে টেকনো পপ ফাইভ এলটিই

নতুন এই স্মার্টফোনে থাকছে ৫০০০এমএএইচ ব্যাটারি, ৬.৫২-ইঞ্চি ডট-নচ এইচডি+ ডিসপ্লে এবং ৩+৩২ স্টোরেজ

টেকভিশন২৪ ডেস্ক: দেশিয় বাজারে দীর্ঘ প্রতীক্ষিত এন্ট্রি-লেভেল স্মার্টফোন পপ ফাইভ এলটিই লঞ্চের ঘোষণা দিয়েছে প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। ৩জিবি র‍্যাম, ৩২ জিবি রম ও মাইক্রোএসডি সাপোর্ট সিস্টেম ছাড়াও ফোনটিতে থাকছে ৬.৫২ইঞ্চির ডট-নচ এইচডি+ ডিসপ্লে।    

টেকনো পপ ফাইভ এলটিই-তে থাকছে ৫০০০এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি যা ৮৫০ঘন্টা স্ট্যান্ডবাই, ২৩.৫ঘন্টা কলিং, ১৮ঘন্টা ভিডিও প্লেব্যাক, ৬ ঘন্টা গেমিং এবং ৬৯ঘন্টা মিউজিক টাইম প্রদানে সক্ষম। এছাড়া রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ফোনের দ্রুত ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করবে।  

টেকনো
টেকনো

টেকনোর নতুন এই ফোনের পেছনে থাকছে ৮ মেগাপিক্সেল সেন্সরযুক্ত ডুয়েল ক্যামেরা ও ডুয়েল ফ্ল্যাশলাইট এবং নির্বিঘ্ন ভিডিও কলিং ও সেলফির জন্য স্মার্টফোনটির সামনে থাকছে এফ/২.০ অ্যাপারচারযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যবহারকারীকে চমৎকার অভিজ্ঞতা প্রদানের জন্য পপ ফাইভ এলটিই স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন ভিত্তিক হাই-ওএস ৭.৬। পাশাপাশি ফোনটিতে পাওয়া যাবে ভল্ট ২.০, স্মার্ট প্যানেল ২.০, কিডস মোড, সোশ্যাল, টার্বো, ডার্ক থিম, প্যারেন্টাল কন্ট্রোল, ডিজিটাল ওয়েলবিং, জেসচার কল পিকার-এর মতো অসাধারণ সব ফিচার।  

নজরকাড়া ডিপ-সি লাস্টার ও আইস ব্লু কালারে পাওয়া যাবে টেকনো পপ ফাইভ এলটিই। ফোনটির বাজার মূল্য মাত্র ১০,৪৯০ টাকা। বিশ্বের উদীয়মান বাজারের অন্যতম একটি স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানের সাথে প্রগতিশীল ব্যবহারকারীদের জন্য যুগের সাথে তাল মিলিয়ে সর্বোচ্চ মানসম্মত ও অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ডিভাইস বাজারে আনছে টেকনো।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tecno-mobile.com

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি