বুধবার, এপ্রিল ২২, ২০২৬
28 C
Dhaka

‘আইসিটি বিজনেস পারসন অব দ্যা ইয়ার’ সম্মাননা পেলেন বিকাশ সিইও কামাল কাদীর

spot_img

টেকভিশন২৪ প্রতিবেদক : দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে অগ্রণী ভূমিকা ও অবদানের জন্য ‘আইসিটি বিজনেস পারসন অব দ্যা ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর। সোমবার রাজধানীর একটি হোটেলে ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার আয়োজিত ‘আইসিটি অ্যাওয়ার্ড-২০২১’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী পুরস্কারটি তুলে দেন।

সহজ, স্বাচ্ছন্দ্যময়, নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করে দেশের মানুষের প্রতিদিনকার লেনদেনে সক্ষমতা ও স্বাধীনতা এনে দিয়েছে বিকাশ। বর্তমানে ৫ কোটি ৭০ লাখ গ্রাহককে বৈচিত্রময় সেবার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকেও মজবুত ভিত্তি দিয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি। তারই স্বীকৃতি হিসেবে এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহীকে এই সম্মাননা দেয়া হয়।

৬ষ্ঠ বারের মত আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি সৈয়দ আলমাস কবীর, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মোঃ সাব্বির হোসেন। আইসিটি খাতে উল্লেখযোগ্য অবদান রাখায় আরো একজন উদ্যোক্তা এবং ৪টি প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি