শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
26.5 C
Dhaka

৪০ লাখ ছাড়িয়ে র‍্যাবিটহোল

টেকভিশন ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট খেলা মানেই র‍্যাবিটহোল। বিশেষত অনলাইনে জাতীয় দলের ক্রিকেট ম্যাচ দেখার অন্যতম মাধ্যম এই ডিজিটাল প্লাটফর্ম। যাত্রা শুরুর মাত্র ৪ বছরের মধ্যে র‍্যাবিটহোলবিডির ইউটিউব স্পোর্টস চ্যানেলের সাবস্ক্রাইবার ৪০ লাখ ছাড়িয়ে গেছে।

যাত্রা শুরুর পর থেকে র‍্যাবিটহোলবিডি বাংলাদেশের খেলাধুলাভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মের নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশ জাতীয় দলের প্রত্যেকটি হোম-সিরিজ সরাসরি সম্প্রচার করে ক্রীড়াপ্রেমীদের কাছে র‍্যাবিটহোল আলাদা জায়গা করে নিয়েছে। এছাড়া বিপিএল, আইপিএল, ডিপিএল-এর ম্যাচ ও ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করে জনপ্রিয়তার তুঙ্গে উঠে র‍্যাবিটহোল।

র‍্যাবিটহোলের নির্মাতা প্রতিষ্ঠান কন্টেন্ট ম্যাটার্সের প্রধান নির্বাহী রফিকুল্লাহ রোমেল বলেন, “সম্প্রতি মাত্র ২ দিনে ২ লাখ সাবস্ক্রাইবার যুক্ত হয়েছেন র‍্যাবিটহোলে। র‍্যাবিটহোলের ইউটিউব স্পোর্টস চ্যানেলে এখন ৪০ লাখের বেশি সবস্ক্রাইবার। র‍্যাবিটহোলবিডি ব্র্যান্ডের অন্যান্য ইউটিউব চ্যানেলসহ মোট ৮০ লাখের বেশি সবস্ক্রাইবার।

র‍্যাবিটহোল ব্র্যান্ডের অন্যান্য চ্যানেলের মধ্যে র‍্যাবিটহোলবিডি এন্টারটেইনমেন্টও জনপ্রিয়তার শীর্ষে। এ চ্যানেলে সাবস্ক্রাইবার আছে ৩৭ লাখের বেশি।

কন্টেন্ট ম্যাটার্সের হেড অফ অপারেশন্স নাজমূল আলম সরুপ বলেন, “দেশের সব চেয়ে বড় স্পোর্টস প্ল্যাটফর্ম হওয়াটা যেমন আনন্দের ঠিক তেমনই দায়িত্বের। সুস্থ বিনোদনই আমাদের মূল লক্ষ্য। দর্শকদের মনে আস্থার জায়গাটা র‍্যাবিটহোল অনেকদিন আগেই দখল করেছে, ৪ মিলিয়ন সাবস্ক্রাইবার তার একটা উদাহরণ মাত্র। এই মহামারির সময়েও আমাদের টিমের প্রতিটা সদস্য কাজ করছেন, তাদের সকলকে ও বিজ্ঞাপনদাতা সংস্থাগুলোকেও ধন্যবাদ।

আশা করছি আগামীতে দর্শকরা ক্রিকেটের পাশাপাশি অন্য খেলাগুলো র‍্যাবিটহোল-এ উপভোগ করতে পারবেন। র‍্যাবিটহোল কিন্তু শুধু খেলা দেখায় না, নাটক, গান, তারকাদের সাথে আড্ডা, রান্না, ট্রাভেল শো, কার্টুন, ধর্মীয় কন্টেন্ট, আরো অনেক ধরনের কন্টেন্টও প্রচার করে থাকে। সবকিছু মিলিয়ে র‍্যাবিটহোল একটি কমপ্লিট এন্টারটেইনমেন্ট পোর্টাল।”

উল্লেখ্য, এবার ক্রিকেটের জনপ্রিয় আসর আইপিএল সরাসরি সম্প্রচার করছে র‍্যাবিটহোল। দেশের দর্শকরা অনলাইনে র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এ ভিজিট করে আইপিএল এর ম্যাচ উপভোগ করতে পারছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি