মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
24.2 C
Dhaka

৪০০ শতাংশ বেশি বিক্রির রেকর্ড অপো রেনো এইট টি’র

টেকভিশন২৪ ডেস্ক:  রেনো সিরিজের নতুন সংযোজন পোর্ট্রেট এক্সপার্ট অপো রেনো এইট টি বাজারে এসেছে। দেশব্যাপী অপো’র যেকোনো আউটলেট থেকে ফোনটি কেনা যাচ্ছে। প্রি-অর্ডার করা গ্রাহকরা এখন থেকে তাদের পছন্দের ফোনটি সংগ্রহ করতে পারবেন। দৃষ্টিনন্দন ডিজাইন এবং চমৎকার ক্যামেরা সেটআপের জন্য ফোনটি স্মার্টফোন ও প্রযুক্তি প্রেমীদের মাঝে প্রশংসিত হচ্ছে। শুরু হয়েছে এই ফোনের ফার্স্ট সেল। একই সিরিজের আগের ফোনের তুলনায় ৪০০ শতাংশ বেশি বিক্রির রেকর্ড করেছে অপো রেনো এইট টি।

হার্ডওয়্যার আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য অসাধারণ পোর্ট্রেট ফটোগ্রাফি অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ফোনে যুক্ত করা হয়েছে নতুন আল্ট্রা-ক্লিয়ার ইমেজিং সিস্টেম এবং বিভিন্ন পোর্ট্রেট ইমেজিং ফিচার। অপো রেনো এইট টি’তে রয়েছে ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা, ৪০x মাইক্রোলেন্স, ৩২ মেগাপিক্সেল (f/২.৪) ফ্রন্ট ক্যামেরা সহ অসাধারণ সব স্টাইলিশ ও নান্দনিক ফিচার।

১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরার সাথে আছে এডিটিং ও ক্রপিং ফিচার, যার সাহায্যে খুব সহজেই ব্যবহারকারীরা সুন্দর ছবি তুলতে পারবেন। ভালো ডিটেইলস সহ ওয়াইড প্যানোরামার ছবি তুলতে এই ফোনে আছে সেকেন্ডারি ক্রপিং সুবিধা। কম আলোতে তোলা আবছা ছবি আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে এই ফোনে রয়েছে পোর্ট্রেট সুপার রেজোলিউশনের মতো বিভিন্ন এআই ফিচার। ফ্ল্যাশ স্ন্যাপশট কাজে লাগিয়ে চলন্ত (নড়াচড়া করছে এমন পরিস্থিতিতে) অবস্থায়ও পরিষ্কার ছবি তোলা যাবে। অনেকগুলো আলট্রা-শর্ট এক্সপোজার ফটোর মধ্যে থেকে ব্যবহারকারী নিজের পছন্দের ছবিটি নিতে পারবেন। অপো রেনো এইট টি ফোনে আছে সেলফি এইচডিআর প্রযুক্তি, যার সাহায্যে তোলা প্রতিটি ছবিতে থাকবে সঠিক এক্সপোজার ও ডিটেইলস। যার কারণে এই সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবি খুব ন্যাচারাল মনে হয়। এছাড়া, সব পোর্ট্রেট ফটো ও ভিডিও আরও আকর্ষণীয় করে তুলতে এই ফোনে আছে এআই পোর্ট্রেট রিটাচিং, যা ৩৯৩ ধরনের ফেসিয়াল ফিচার পয়েন্ট চিনতে পারে। এই ফোনের বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেইট ব্যবহার করে তোলা ছবি দেখতে ঠিক ডিএসএলআর ক্যামেরার মতো। ব্যবহারকারীরা মাইক্রোলেন্সের ৪০ গুণ ম্যাগনিফিকেশনের মাধ্যমে অদেখা সৌন্দর্য ক্যামেরাবন্দী করতে পারবেন।

অপো রেনো এইট টি ফোনের সানসেট অরেঞ্জ রঙের ডিজাইনে রয়েছে ফাইবারগ্লাস-লেদার স্টিচ ডিজাইন। ফোনের চারপাশে প্লাস্টিক এজিং অপসারনের জন্য রেনো এইট টি তৈরি করার সময় অবলম্বন করা হয়েছে নতুন এক কৌশল, যার ফলে ব্যবহারকারীরা পাবেন প্রিমিয়াম অভিজ্ঞতা এবং লেদারের মতো ব্যাটারি কভারের তুলনায় অনেক হালকা ও পাতলা কভার ব্যবহারের অনুভূতি। স্টারি ব্ল্যাক রঙের ডিজাইনে আছে অপো গ্লো টেকনিক, যার সাহায্যে ফোনটি ব্যবহারের সময় সিল্কের মতো মসৃণ অনুভূতি পাওয়া যাবে। এছাড়া, এই ফোনে আছে কাস্টমাইজেবল অরবিট লাইট ডিজাইন যা পাঁচটি ভিন্ন নটিফিকেশন সেটিংস সমর্থন করে এবং ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কালার অপশন পার্সোনালাইজ করতে পারবেন।

এই ফোনের আল্ট্রা-স্লিম বডি ডিজাইন সবার জন্য উপযুক্ত। আপগ্রেডেড কালারওএস ১৩, ৯০ হার্জ রিফ্রেশ রেট, ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রটেকশন ও ৩৩ ওয়াট সুপারভুক সহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারি ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে নিরবচ্ছিন্ন স্মার্টফোন অভিজ্ঞতা।
এতোসব দুর্দান্ত ফিচারের কারণে অপো রেনো এইট টি ফোনটি ব্যাপক সাড়া ফেলেছে। সানসেট অরেঞ্জ ও স্টারি ব্ল্যাক এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে এই ফোন, যার মূল্য মাত্র ৩২,৯৯০ টাকা। আর দেরি না করে এখুনি কিনে ফেলুন রেনো এইট টি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি