শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.5 C
Dhaka

২০২৪ সালে বাজারে আসবে উইন্ডোজ ১২

টেকভিশন২৪ ডেস্ক:  ২০১৫ সালে রোলআউট করা হয়েছিল উইন্ডোজ ১০ সংস্করণ। তারপর প্রায় ৬ বছর মাইক্রোসফটের পক্ষ থেকে পরবর্তী প্রজন্মের উইন্ডোজ অপারেটিং সিস্টেম না নিয়ে আসায়, অনেকে ধরেই নিয়েছিলেন যে উইন্ডোজ ১০ হয়তো শেষ ওএস সংস্করণ।

কিন্তু ২০২১ সালের অক্টোবরে মাইক্রোসফট উইন্ডোজ ১১ ভার্সন রিলিজ করে। ফলে সবাই অনুমান করছিল যে, পরবর্তী উইন্ডোজ সংস্করণও হয়তো দীর্ঘ সময় পরে আসবে। কিন্তু না, মাইক্রোসফটের নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারের জন্য বেশিদিন অপেক্ষা করতে হবে না। কেননা সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, সংস্থাটি বর্তমানে উইন্ডোজ ১২ সংস্করণের উপর কাজ করছে এবং সম্ভবত ২০২৪ সালের মধ্যেই এটি রিলিজ হবে।

রিপোর্ট অনুসারে, ২০২৪ সালের প্রথম দিকে রিলিজ করা হতে পারে উইন্ডোজ ১২ সংস্করণ।

প্রসঙ্গত, উইন্ডোজ ১১ রোলআউট করার মাত্র ছয় মাস পর অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারি থেকেই উইন্ডোজ ১২ ভার্সনের উপর মাইক্রোসফ্ট কাজ শুরু করেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

বর্তমানে, সামঞ্জস্যপূর্ণ ল্যাপটপ বা পিসি ডিভাইসের জন্য উইন্ডোজ ১০থেকে উইন্ডোজ ১১-এ বিনামূল্যে আপগ্রেড করার সুযোগ দিচ্ছে মাইক্রোসফট। ফলে সম্ভাবনা রয়েছে উইন্ডোজ ১২-এর ক্ষেত্রেও এই একই স্ট্র্যাটেজি অনুসরণ করা হবে। অর্থাৎ বিদ্যমান উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা বিনামূল্যে আপগ্রেড করার বিকল্প পাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি