মঙ্গলবার, জুন ২, ২০২৬
33 C
Dhaka

রোটারি ক্লাব অব গুলশান ওয়ান-এর সৌজন্যে লালমনিরহাটের মহাবিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  রোটারি ক্লাব অব গুলশান ওয়ান (আরআই ড্রিস্ট্রিক্ট ৩২৮১)-এর সৌজন্যে আজ লালমনিরহাট জেলার বড়বাড়ী ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। আধুনিক শিক্ষা উপকরণ সম্বলিত এই ক্লাসরুম স্থাপনে সার্বিক সহযোগিতা করেছে প্রতিষ্ঠানটি।

মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন করেন ক্লাবের চার্টার্র সেক্রেটারি ও প্রেসিডেন্ট নমিনী রোটারিয়ান মোহাম্মদ হেমায়েত উদ্দীন তালুকদার। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ, বি, এম ফারুক সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রযুক্তির অপব্যবহার রোধে সচেতনতামূলক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গনমাধ্যম কর্মী, কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ রায়, মোঃ মমিনুর ইসলাম, সুশান্ত কুমার রায়, প্রভাষক বিবি খাদিজা, ঈশ্বর চন্দ্র রায় প্রমুখ, রোটারি ক্লাব অব গুলশান ওয়ানের অন্যান্য কর্মকর্তাসহ কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

উল্লেখ্য, রোটারি ক্লাব অব গুলশান ওয়ান উক্ত কলেজের অসচ্ছল শিক্ষার্থীদের পাঠদানে সহায়তার অংশ হিসেবে কলেজ লাইব্রেরিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বই সরবারহ করেছে। ক্লাবের পক্ষ থেকে দেশব্যাপী দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য প্রতিনিয়ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

রোটারি ক্লাব স্বেচ্ছাসেবা মূলক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন জনগোষ্ঠীকে দক্ষতা, অভিজ্ঞতা ও উদ্যমের মাধ্যমে সহযোগিতায় বিশ্বাস করে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

সর্বশেষ

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি