মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
34.7 C
Dhaka

চিপ উৎপাদন কমাচ্ছে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক:  কভিড-১৯ মহামারীর সময় বিশ্বে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপসহ অন্যান্য ডিভাইসের চাহিদা বেড়ে যাওয়ায় চিপের চাহিদা বাড়ে। বিভিন্ন পণ্যের দামও বাড়তে থাকে। মহামারী-পরবর্তী চাহিদা কমার পাশাপাশি বিক্রিতেও ভাটা পড়ে। বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠান চিপ উৎপাদন কমালেও স্যামসাং বিনিয়োগ অব্যাহত রেখেছিল। কিন্তু পরিস্থিতি ও বাজার অনুকূলে না থাকায় এবার উৎপাদন কমানোর সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। খবর রয়টার্স।

সর্বশেষ প্রান্তিকে মুনাফা ৯০ শতাংশের বেশি পতনের কারণে হঠাৎ করেই উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। সম্প্রতি নীতি নির্ধারকদের কাছে পাঠানো চিঠিতে স্যামসাং জানায়, কয়েকটি মেমরি চিপ উৎপাদন ‌অর্থপূর্ণ মাত্রায় কমাতে যাচ্ছে তারা। অবশ্য বিশ্লেষকরা বলছেন, মুনাফা কমার কারণে উৎপাদন কমানো হচ্ছে বিষয়টি এমন নয়। গত নয় মাসে চিপের দাম যে ৭০ শতাংশ পতন হয়েছে তা মোকাবেলায় এ পথে এগুচ্ছে স্যামসাংয়ের মতো চিপ নির্মাতা জায়ান্টগুলো।

কভিড-১৯ মহামারীর সময় ভোক্তা চাহিদা বাড়ায় স্মার্টফোন থেকে শুরু করে ব্যক্তিগত কম্পিউটার উৎপাদনকারীরা চিপের মজুদ বাড়িয়েছিল। কিন্তু ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে গ্রাহক এ ধরনের পণ্য ক্রয় কমিয়ে দিয়েছে। ফলে কোম্পানিগুলোর চিপের চাহিদাও প্রতিনিয়ত কমছে।
স্যামসাং বলছে, শ্লথগতির বিশ্ব অর্থনীতির কারণে তাদের মেমরি চিপের চাহিদা কমেছে। এতে স্মার্টফোন ও পিসি নির্মাতা কোম্পানিগুলো নতুন চিপ ক্রয় কমিয়ে মজুদের ওপর নির্ভর করছে। তবে স্যামসাংয়ের চিপ উৎপাদন কি হারে কমানো হচ্ছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে এসকে হাইনিক্স ও মাইক্রনের মতো প্রতিষ্ঠান চিপ উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছিল।
দাইশিন সিকিউরিটিজের বিশ্লেষক জন পার্ক বলেন, ‘‌এসকে হাইনিক্স ও মাইক্রনের মতো প্রতিষ্ঠান উৎপাদন কমানোর কথা জানালেও, স্যামসাং কার্যক্রম অব্যাহত রেখেছিল। বর্তমানে দক্ষিণ কোরিয়ার এ প্রতিষ্ঠানও উৎপাদন কমানোর ঘোষণা দিল।’

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

সর্বশেষ

বাংলাদেশে ভিসার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি