বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

স্যামসাং হোম অ্যাপ্লায়েন্সে ঈদ উপলক্ষে মূল্য ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পণ্যের ওপর চমৎকার সব অফার নিয়ে এসেছে স্যামসাং! গ্রাহকদের ঈদের আনন্দকে আরও কিছুটা বাড়িয়ে তুলতে শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি তাদের টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন এবং এয়ার কন্ডিশনারে অবিশ্বাস্য রকমের সব অফার এবং মূল্য ছাড় দিচ্ছে।

এবারের ঈদে স্যামসাং নিয়ে এসেছে নানা অফার আর ক্যাম্পেইন যার মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের ডিল উপভোগ করতে পারবেন। ভিন্ন ভিন্ন মডেলের টিভির জন্য দারুণ সব অফার নিয়ে এসেছে স্যামসাং। যেমন টিভি কিনলে টিভি ফ্রী, সাউন্ড বারের ওপর ৫০ শতাংশের বিশেষ ছাড় এবং রাইস কুকার, স্যান্ডউইচ মেকার এবং টোস্টারের মতো উপহারগুলি তো থাকছেই নির্ধারিত মডেলের ইউএইচডি এবং কিউএলইডি টিভির সাথে। ঈদ ক্যাম্পেইনের বাই ওয়ান গেট ওয়ান অফারের আওতায় স্যামসাং ৬৫ ইঞ্চি এবং ৭৫ ইঞ্চি ইউএইচডি ও  কিউএলইডি টিভির ক্রেতারা উপহার হিসেবে পাচ্ছেন ৩২ ইঞ্চি ও ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি এবং ট্যাব। গ্রাহকদের জন্য আরো রয়েছে ১৯,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ৪০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। ক্রেতারা ৫১,৯০০ টাকা থেকে স্যামসাংয়ের টিভিগুলো কিনতে পারবেন।

ঈদ অফারে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সও কেনা যাবে। নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটরের সাথে গ্রাহকরা উপহার হিসেবে পাবেন মিনি হোম অ্যাপ্লায়েন্স সম্পূর্ণ বিনামূল্যে। নির্দিষ্ট মডেলের সাইড-বাই-সাইড ও টুইন কুলিং রেফ্রিজারেটর কিনলে সাথে পাওয়া যাবে একটি মিক্সার গ্রাইন্ডার, ব্লেন্ডার এবং আয়রন। রেফ্রিজারেটরের দাম ৩৬,৯০০ টাকা থেকে শুরু, সাথে থাকছে ১১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ২৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। ২২,৫০০ টাকা থেকে শুরু যেকোনো মূল্যের ৩টি স্যামসাং ওয়াশিং মেশিন কিনলে পাওয়া যাবে অতিরিক্ত ৫ শতাংশ ছাড়। ৪,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারে গ্রাহকরা স্যামসাং মাইক্রোওয়েভ ওভেনের যেকোনো মডেল কিনতে পারবেন মাত্র ৮,৯০০ টাকা থেকে। সেই সাথে, অফারের আওতায় স্যামসাংয়ের এয়ার কন্ডিশনার ১৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারে ৬৩,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে।

‘এই ঈদে স্যামসাং কিনলেন তো জিতলেন’ প্রতিপাদ্যের সাথে শুরু হওয়া স্যামসাংয়ের ক্যাম্পেইনটি প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশ কনজ্যুমার ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “আমাদের বন্ধুবান্ধব এবং পরিবারের সবার সাথে উদযাপনের একটি বিশেষ উপলক্ষ হিসেবে আসে ঈদ। হাসি-আড্ডায় ভরা আমাদের বাসাবাড়িতে উন্নত হোম অ্যাপ্লায়েন্সের স্বাচ্ছন্দ্য আনন্দের এক নতুন মাত্রা যোগ করে। বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে স্যামসাং এই বিষয়টি পুরোপুরি বুঝতে পারে, আর তাই ঈদ-উল-ফিতরের মতো বিশেষ উৎসবকে কেন্দ্র করে গ্রাহকদের জন্য হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটাকে আরো সহজ করে তুলতে চায়।”

গ্রাহকরা চাঁদ রাত (ঈদের আগের রাত) পর্যন্ত অফার মূল্যে উন্নত মানের স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স কিনতে পারবেন। অফিসিয়াল আউটলেট ছাড়াও গ্রাহকরা অনলাইনে এসব পণ্য কিনতে পারবেন। অনলাইনে কেনা পণ্য কোনও প্রকার চার্জ ছাড়াই নিরাপদে ক্রেতাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আরও বিস্তারিত তথ্যের জন্য, কল করুন স্যামসাংয়ের ২৪ ঘন্টার কাস্টমার সার্ভিস নম্বর ০৮০০০৩০০৩০০ এ।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি