বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
25.7 C
Dhaka

দারাজের নববর্ষ ক্যাম্পেইনে রিয়েলমির ফোনে বড় ছাড়

অন্যান্য স্মার্টফোনেও ১০ শতাংশ পর্যন্ত ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা নববর্ষের উৎসবে বাড়তি মাত্রা যোগ করতে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি এর নির্দিষ্ট কিছু স্মার্টফোনে ছাড় সুবিধা দিচ্ছে। দারাজ বিএনওয়াই (বাংলা নববর্ষ) চলাকালীন সময়ে ক্রেতারা দারাজ ফ্ল্যাশ সেলে ১০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধায় নির্দিষ্ট মডেলের স্মার্টফোন ক্রয় করতে পারবেন। গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। দারাজের এ অফার চলাকালীন সময়ে ক্রেতারা নারজো ৫০আই ডিভাইসটি ১০,৩৭০ টাকায় ক্রয় করতে পারবেন।

পাশাপাশি আগামী ১০ এপ্রিল তাদের সি সিরিজের নতুন স্মার্টফোন সি৩১ আনতে যাচ্ছে রিয়েলমি। ৮.৪ মিমি -এর আলট্রা স্লিম এই স্মার্টফোনটিতে থাকছে শক্তিশালী ইউনিসক প্রসেসর, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ও ১৩ মেগাপিক্সেলের ট্রিপল এআই ক্যামেরা।

চলতি মাসের ৭-১৪ এপ্রিল রেগুলার বিএনওয়াই অফার চলাকালীন সময়ে রিয়েলমি ডিভাইসগুলো ক্রয়ে বিশেষ অফার পাওয়া যাবে। যেমন: রিয়েলমি ৮ কেনা যাবে ২০,৮৩২ টাকায়; রিয়েলমি ৮ ফাইভজি ডিভাইসটি ক্রয় করা যাবে ২১,০৫৮ টাকায়, রিয়েলমি ৯আই ১৬,০০৪ টাকায়; পাশাপাশি, এ ক্যাম্পেইনে রিয়েলমি সি সিরিজের ফোনগুলো বিশেষ মূল্যে পাওয়া যাবে। রিয়েলমি সি১১ (২জিবি/৩২জিবি) ডিভাইসটি ৮,৫১২ টাকায়; রিয়েলমি সি১১ (৪জিবি/৬৪জিবি) ফোনটি কেনা যাবে ১০,৪৩১ টাকায় এবং রিয়েলমি সি২৫এস (৪জিবি/১২৮জিবি) ডিভাইসটি কেনা যাবে মাত্র ১৩,৮০৫ টাকায়।

এছাড়া, রিয়েলমি ফ্ল্যাগশিপ কিলার জিটি সিরিজের ফোনগুলোও আকর্ষণীয় মূল্যে পাওয়া যাবে। রিয়েলমি জিটি মাস্টার এডিশন (৮জিবি/১২8জিবি) ফোনটি পাওয়া যাবে ৩১,৩৩১ টাকায় এবং রিয়েলমি জিটি নিও২ (৮জিবি/১২৮জিবি) ফোনটি ক্রেতারা ৩৬,৫৭১ টাকায় ক্রয় করতে পারবেন।

১০ থেকে ১২ এপ্রিল ফ্ল্যাশ সেল চলাকালীন সময়ে ক্রেতারা ১০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন। রিয়েলমি ৮ ডিভাইসটি ২০,৬২০ টাকায়; রিয়েলমি ৮ফাইভজি ২০,৮৪৩ টাকায়, রিয়েলমি৯আই (৬জিবি/১২৮জিবি) ১৭,৮৩৯ টাকায়, রিয়েলমি সি১১ ৮,৪২৫ টাকায়; রিয়েলমি সি১১ (৪জিবি/৬৪জিবি) ১০,৩২৫ টাকায়; রিয়েলমি সি২১ওয়াই (৩জিবি/৩২জিবি) ১০,৪৫১ টাকায়; রিয়েলমি সি২৫এস (৪জিবি/১২৮জিবি) ১৩,৮০৫ টাকায়; রিয়েলমি জিটি মাস্টার এডিশন (৮জিবি/১২৮জিবি) ৩১,০১২ টাকায় ও রিয়েলমি জিটি নিও২ (৮জিবি/১২৮জিবি) মাত্র ৩৬,১৯৮ টাকায় পাওয়া যাবে।

উল্লেখ্য যে, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভজি ফোন সরবরাহের লক্ষ্যে ফাইভজি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এই স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভজি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি