বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
22 C
Dhaka

বাংলাদেশের আইসিটিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহবান

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে দেশটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছে উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে দুটি সেশনে আমেরিকান উদ্যোক্তাদের সঙ্গে এ বৈঠক করেন।

আলোচনায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম প্রমুখ। বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে ছিলেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতসহ অন্যান্যরা।

এদিকে বৈঠকে আমেরিকার কংগ্রেসম্যান স্টিভ ক্যাবট, সেনেটর চাক শ্যুমার-এর পাশাপাশি ইউএস চেম্বার অফ কমার্সের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিভাগের সিদ্ধান্ত মেহরা, এসভিপির জেনারেল কাউন্সেল অ্যান্ড করপোরেট সেক্রেটারি ডেভিড রিংহোফার, আমেরিকান টাওয়ার করপোরেশনের সিনিয়র ডিরেক্টর সঞ্জয় আগারাওয়ালসহ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যবসায়ী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চিরবিকাশমান বন্ধুত্ব তৈরি করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। দেশে উপযুক্ত পরিবেশ আছে নিশ্চিত করে আমেরিকার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা দেখতে চাই, যুক্তরাষ্ট্র আইসিটি, কৃষি প্রক্রিয়াকরণ এবং নবায়নযোগ্য জ্বালানির মতো আরও অনেক খাতকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশে তার বিনিয়োগকে বৈচিত্র্যময় করবে। আমরা আশা করছি, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্ব, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ককে সহজতর করার জন্য একটি প্ল্যাটফর্ম কার্যকর হবে।’

বৈঠকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক ধারাবাহিকভাবে শক্তিশালী হচ্ছে বলে উল্লেখ করেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। তিনি বলেন- “বর্তমান সরকার বিনিয়োগ সহায়ক যে পরিবেশ নিশ্চিত করেছে, তার সুবিধা নিয়ে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সাথে খুবই গঠনমূলক এবং কার্যকরী একটি আলোচনা সম্পন্ন হল। আমেরিকার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছেন। যুক্তরাজ্যের পর বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী দেশ যুক্তরাষ্ট্র। দেশে এখন পর্যন্ত দেশটির বিনিয়োগ প্রায় এক বিলিয়ন ডলার। বিদ্যুৎকেন্দ্র, কয়লাখনি এবং সার প্রকল্পে বিনিয়োগের অপেক্ষায় আছে আরও প্রায় ১.৫ বিলিয়ন ডলার।“

এই সপ্তাহের জনপ্রিয়

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

জেনবুক এবং ভিভোবুক সিরিজে ৪টি ল্যাপটপ এনেছে আসুস বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নতুন চারটি ল্যাপটপ নিয়ে এসেছে বিখ্যাত...

সর্বশেষ

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

টেকভিশন২৪ ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে আনুষ্ঠানিকভাবে নতুন গ্লোবাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি