শনিবার, জুলাই ১৮, ২০২৬
31.4 C
Dhaka

স্যামসাং ও জিপিতে গ্যালাক্সি এস২০ সিরিজের প্রি-অর্ডার চলছে

স্যামসাং গ্যালাক্সি এস২০ সিরিজের জন্য প্রি-অর্ডার সুবিধা নিয়ে এসেছে গ্রামীণফোন ও স্যামসাং। এ প্রি-অর্ডার সুবিধা উন্মোচনে সম্প্রতি জিপি হাউজের এক অনুষ্ঠান আয়োজন করা হয়।

গ্রাহকরা আগামী ১৪ মার্চ পর্যন্ত গ্যালাক্সি এস২০+ এবং গ্যালাক্সি এস২০ আল্ট্রা প্রি-অর্ডার করতে পারবে। 

অনুষ্ঠানে স্যামসাং মোবাইল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংগুয়ান ইয়ুন বলেন, ‘পরবর্তী প্রজন্মের জন্যই তৈরি করা হয়েছে নেক্সট জেনারেশনের গ্যালাক্সি এস২০ সিরিজের ডিভাইস।  তরুণরা যেনো নতুন উদ্ভাবনী উপায়ে যোগাযোগ করতে পারে এবং নিজেদের প্রকাশ করতে পারে এজন্য তাদের ক্ষমতায়নে এ ডিভাইসটি তৈরি। মানুষের জীবনের ডিজিটাল রূপান্তরে স্যামসাং এ ডিভাইসগুলো তৈরি করেছে। বাংলাদেশের ক্রেতাদের জন্য গ্রামীণফোনের সাথে প্রি-অর্ডার সুবিধা নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। কানেক্টিভিটির মাধ্যমে এ দেশের মানুষের জীবনের মানোন্নয়নে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে।’ 

গ্রামীণফোনের গ্রাহকরা স্মার্টফোন দু’টি ক্রয়ে ২০ জিবি ইন্টারনেট প্যাকেজ পাবেন। যার মধ্যে ১০ জিবি তারা ফোর-জি ডাটা হিসেবে ব্যবহার করতে পারবেন এবং বাকী ১০ জিবি গ্রামীণফোনের নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে কন্টেন্ট উপভোগ করতে পারবেন।

এছাড়াও, ক্রেতারা ১৪ দিনের জন্য ‘বায়োস্কোপ প্রাইম পাস’ পাবেন। গ্রাহকরা মূল্য ছাড়ে অর্থাৎ ১৯৮ টাকা দিয়ে ১০ জিবি রেগুলার ডেটা ক্রয় করতে পারবে। এই ১০ জিবি ডেটা ক্রয়ে, তারা বিনামূল্যে ফোর-জি ব্যবহার উপযোগী অতিরিক্ত ১০ জিবি ইন্টারনেট পাবেন। যার মেয়াদ হবে  সাত দিন। ক্রেতারা এই ইন্টারনেট প্যাকটি ৩ মাসে ১২ বার কিনতে পারবেন। ডিভাইস দু’টি ক্রয়ে গ্রামীণফোনের গ্রাহকরা জিপি স্টার টপ টিয়ার অর্থাৎ প্লাটিনাম প্লাসে উন্নীত হবেন। এছাড়া, গ্রামীণফোন ঢাকা রিজেন্সি হোটেলে একজন ব্যক্তির জন্য একবার ‘বাই ওয়ান গেট ওয়ান’ বুফে উপভোগের সুযোগ দিচ্ছে পাশাপাশি, গ্রামীণফোন চ্যানেল থেকে ওরিয়ন ফুটওয়্যারে ১৫ শতাংশ ছাড় সুবিধাও দিবে।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি