মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
26.9 C
Dhaka

স্মার্ট ও স্টাইলিশ গাড়ি নিয়ে এল বিওয়াইডি          

             বাংলাদেশে বিওয়াইডি’র পরিবেশক সিজি রানার বিডি লিমিটেড নিয়ে এসেছে আভঁ গার্দ স্কিম

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় এনইভি (নিউ এনার্জি ভেহিকেল) প্রতিষ্ঠান বিওয়াইডি গত ০২ মার্চ ফ্ল্যাগশিপ সেডান ‘বিওয়াইডি সিল’ উন্মোচনের মাধ্যমে দেশের বাজারে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি ওই একই দিনে রাজধানীর তেজগাঁওয়ে শহীদ তাজউদ্দীন আহমদ সরণির ৩৪০ হক সেন্টারে নিজেদের ফ্ল্যাগশিপ শো-রুম উদ্বোধন করে। এবার ইভি (বৈদ্যুতিক গাড়ি) প্রেমীদের গাড়ি ব্যবহারকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করতে বাংলাদেশে বিওয়াইডি’র পরিবেশক সিজি রানার বিডি লিমিটেড নিয়ে এসেছে আভঁ গার্দ স্কিম – যেখানে সম্ভাব্য ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় নানা সুবিধা।  

বৈদ্যুতিক গাড়িই ভবিষ্যৎ। এখনই ভবিষ্যৎ আলিঙ্গন করে এ যাত্রায় এগিয়ে থাকতে বিওয়াইডি সিলের মতো স্মার্ট ও স্টাইলিশ গাড়ি হতে পারে প্রথম পছন্দ। ইতোমধ্যেই বিওয়াইডি গাড়ির অগ্রিম বুকিং নেয়া শুরু হয়েছে। এক্ষেত্রে ক্রেতাদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বিশ্বের এক নম্বর এনইভি নির্মাতা প্রতিষ্ঠানটি চালু করেছে আভঁ গার্দ স্কিম। এ স্কিমের আওতায় ক্রেতারা উপভোগ করবেন চার ধরনের সুবিধা; যথা: ডাবল ডিপোজিট, বিমা কাভারেজ, বিনামূল্যে অ্যাকসেসরিজ এবং বিনাখরচে নিবন্ধন সুবিধা – সব মিলে ১০ লাখ টাকা মূল্যের সুবিধা; অর্থাৎ, এ অফার গ্রহণের মাধ্যমে ক্রেতারা ১০ লাখ টাকা সমমূল্যের সুবিধা উপভোগ করবেন।    

ক্রেতাদের স্বাচ্ছন্দ্য বিবেচনায় প্রিমিয়াম এ স্কিম সুবিধা নিয়ে আসা হয়েছে। গাড়িপ্রেমীরা এখন https://www.drivebydbd.com/ এ লিঙ্কে ভিজিট করে বিওয়াডি সিল অগ্রিম বুকিং দিতে পারবেন। এছাড়াও, রোমাঞ্চ উপভোগে আগ্রহী ক্রেতারা বিওয়াইডি’র সম্প্রতি উদ্বোধন করা ফ্ল্যাগশিপ শো-রুমে গিয়ে গাড়িটি চালিয়ে দেখতে পারেন অথবা ভিজিট করতে পারেন: https://www.drivebydbd.com/. দেশে বিওয়াইডি’র দুটি সংস্করণ পাওয়া যাচ্ছে; যথা: এক্সটেন্ডেড রেইঞ্জ (রিয়ার ড্রাইভ) ও পারফরমেন্স (অল-হুইল ড্রাইভ)। যে চারটি রঙে বিওয়াডি সিল পাওয়া যাচ্ছে তা হলো: আর্কটিক ব্লু, অরোরা হোয়াইট, আটলান্টিস গ্রে এবং কসমস ব্ল্যাক। সবগুলো সংস্করণেই ব্যবহার করা হয়েছে নান্দনিক ‘ওশান অ্যাসথেটিকস’ ডিজাইন। তাহলে আর অপেক্ষা কেন? বৈদ্যুতিক গাড়ি কিনে সূচনা করুন টেকসই ভবিষ্যতের।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি