রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)’র নির্বাচন ১৬ মার্চ

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ২০২৪-২০২৬ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১৬ মার্চ ২০২৪, শনিবার,বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, শের-ই-বাংলানগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন নির্বাচনের ভোট গ্রহণ চলবে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে জাতীয় সংসদের হুইপ জনাব মো: নজরুল ইসলাম বাবু, এমপি এবং সদস্য হিসেবে জে. এ. এন. এসোসিয়েটস লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর জনাব আব্দুল্লাহ এইচ কাফী এবং এক্সেল টেকনোলজিস লিমিটেড এর পরিচালক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প দক্ষতা উন্নয়ন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বীরেন্দ্র নাথ অধিকারী দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি জনাব মো: আবদুর রাজ্জাক এবং সদস্য হিসেবে সামিয়া ট্রেডিং এর সত্ত¡াধিকারী ও এফবিসিসিআই এর পরিচালক জনাব হাফেজ হারুন ও ন্যাশনাল পিভিসি পাইপ প্রোডাক্ট এর সত্ত¡াধিকারী জনাব মোঃ আবুল খায়ের দায়িত্ব পালন করছেন।

বাণিজ্য সংগঠন বিধিমালা এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সংঘবিধি অনুসারে এবারের নির্বাচনে অ্যাসোসিয়েশনের সাধারণ ও সহযোগী সদস্য শ্রেণী সব মিলিয়ে মোট ১০০৫ জন ভোটার সাধারণ সদস্য শ্রেণী থেকে ৯টি পদের জন্য ১৪ জন প্রার্থী (মো. ইমদাদুল হক, নাজমুল করিম  ভূঁঞা, মো: আসাদুজ্জামান (সুজন), মো: জোবায়ের আলমাহমুদ হোসাইন, মো: আনোয়ারুল আজিম, মাহবুব আলম (রাজু), সাকিফ আহমেদ, এ এম কামাল উদ্দীন আহমেদ সেলিম, আশরাফ উদ্দিন, সাব্বির আহমেদ, সাইফুল ইসলাম সিদ্দিক, মঈন উদ্দিন আহমেদ, মোহাম্মদ এ কাইউম রাশেদ ও এস এম জাকির হোসাইন) এবং সহযোগী সদস্য শ্রেণী থেকে ৪টি পদের জন্য ১১জন প্রার্থী, ( মোহাম্মদ আলমগীর হোসেন, ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন, মো: আরমান হোসেন, দিপংকর বড়–য়া, মো: জুবায়ের ইসলাম, মো: নাছির উদ্দীন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো: মাহামুদুল হাসান (আরিফ), মো: অহিদ উল্লাহ স্বপন, রাইসুল ইসলাম তুহিন ও মাসুদ রানা (জীবন)) অর্থাৎ মোট ২৫ জন প্রার্থী হতে ২০২৪ – ২০২৬ মেয়াদের জন্য ভোটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত করবেন।

বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষে একই দিন ভোট গণনা করা হবে। তাতে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ সদস্য শ্রেণী থেকে ৯ জন ও সহযোগী সদস্য শ্রেণী থেকে থেকে ৪ জন, মোট ১৩ জনকে নির্বাচিত ঘোষণা করা হবে। পরবর্র্তীতে আগামী ১৮ মার্চ ২০২৪ তারিকে নির্বাচিত এই ১৩ জন তাদের মধ্য হতে কার্যনির্বাহী কমিটিতে পদ বণ্টনের নির্বাচন করবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি