শনিবার, জুন ১৩, ২০২৬
34.1 C
Dhaka

‘স্টার্টআপ ক্যাম্প’ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন আজকের স্টার্টআপরা আগামীতে আইসিটি ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দেবে

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি প্রতিমন্ত্রী পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন আজকে যারা স্টার্টআপ, চতুর্থ শিল্পবিপ্লবে তারাই বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব প্রদান করবে। বাংলাদেশের স্টার্টআপদের জন্য সব ধরনের সুবিধা আইসিটি বিভাগ থেকে দেয়া হচ্ছে। আমরা চাই এসব স্টার্টআপ থেকেই বড়ো বড়ো আইটি প্রতিষ্ঠান গড়ে উঠুক। এজন্য স্টার্টআপদের প্রয়োজনীয় মেন্টরিং এবং ফান্ডিং নিশ্চিত করতে আমরা কাজ করছি।

তিনি বলেন, দেশের প্রতিটি হাই-টেক টেক পার্কে স্টার্টআপদের জন্য একটি করে ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে যেখানে তারা বিনা ভাড়ায় কার্যক্রম পরিচালনা করছেন। হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তাদের সব ধরনের ইউটিলিটি সুবিধা প্রদান করছেন।

আজ রাজশাহীর শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে তিন দিন ব্যাপী ‘স্টার্টআপ ক্যাম্প’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক সারাদেশে স্থাপিত সকল স্থাপনাগুলোতে কমপক্ষে একটি করে ফ্লোর স্টার্টআপসমূহের জন্য বিনামূল্যে বরাদ্দ প্রদান করা হচ্ছে। এই ফ্লোরগুলোতে বিদ্যমান মোট ১৫১টি স্টার্টআপ বর্তমানে এক বছরের জন্য কো-ওয়ার্কিং স্পেস, লজিস্টিক ও ইউটিলিটি সাপোর্ট এর পাশাপাশি তাদের জন্য এক বছর ব্যাপি ইন-হাউজ মেন্টরিং ফর স্টার্টআপ (আইএমএস) এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, শুধুমাত্র ২০২১ সালেই প্রায় ১১৫টি স্টার্টআপ মোট ৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার এরও বেশী বিনিয়োগ পেয়েছে। এই বছরব্যাপী মেন্টরিং এর অংশ হিসেবে প্রতিটি স্থানে ৩দিন ব্যাপি স্টার্টআপ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীর আওতাধীন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে বরাদ্দ প্রাপ্ত ৩০টি স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক মেন্টরদের দ্বারা বিশেষ সেশন পরিচালিত হচ্ছে।

তিন দিন ব্যাপী এই কর্মসূচিতে মোট ১২টি সেশনের পাশাপাশি প্রত্যেক স্টার্টআপ এর জন্য ৩টি করে সার্ভে সেশন আয়োজন করা হবে। উক্ত ক্যাম্প হতে সংগৃহীত তথ্যসমূহের ভিত্তিতে স্টার্টআপ সমূহের প্রয়োজন অনুসারে ৬ মাসের একটি কারিকুলামের মাধ্যমে পার্সোনালাইজড ইনকিউবেশন প্রোগ্রাম পরিচালনা করা হবে। এবং পরবর্তীতে আবারও তথ্য সংগ্রহের মাধ্যমে স্টার্টআপদের গ্রোথ মেপে সফলতা হিসেব করা হবে। উক্ত স্টার্টআপ ক্যাম্পটির প্রথম সেশন কন্ডাক্ট করবার মাধ্যমে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উদ্বোধন করেছেন।

এছাড়াও উক্ত ক্যাম্পটিতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, এমাজন এর স্টার্টআপ ও সল্যুশন আর্কিটেক্ট মোঃ মাহদি-উজ জামানসহ সরকারী ও বেসরকারী মেন্টররা সেশন কন্ডাক্ট করবেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীর প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক, উপ-পরিচালক মাহফুজুল কবীরসহ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের স্টার্টআপ এন্ড পলিসি কনসালটেন্ট আশিকুর রহমান রুপকের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পটি ২৭ থেকে ২৯ জানুয়ারি ২০২২ প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫ঃ৩০ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি