শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
29.4 C
Dhaka

স্টার্টআপদের জন্য আগামীকাল ব্লকচেইন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন

টেকভিশন২৪ ডেস্ক: আগামীকাল শনিবার ৮ মে ২০২১ তারিখ অনলাইনে “ব্লকচেইন” প্রযুক্তির ওপর একটি প্রশিক্ষণ আয়োজন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)”।

প্রশিক্ষণটি অনলাইনে সকাল ১০টা ৩০-এ উদ্বোধন অনুষ্ঠান শেষে শুরু হবে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব পার্থপ্রতিম দেব। অনলাইন অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন iDEA প্রকল্পের নব নিযুক্ত পরিচালক (যুগ্মসচিব) মোঃ আবদুর রাকিব।

প্রশিক্ষণটিতে ট্রেইনার হিসেবে সংযুক্ত হবেন- দি কম্পিউটারস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ব্লকচেইন বিশেষজ্ঞ খন্দকার আতিক-ই-রাব্বানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এর সহযোগী অধ্যাপক ড. বি.এম. মইনুল হোসেন। এই প্রশিক্ষণের মাধ্যমে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা, গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে সহজে বুঝতে পারবেন অংশগ্রহণকারি প্রশিক্ষণার্থীগণ।

আগ্রহী স্টার্টআপগণ নিম্নোক্ত রেজিস্ট্রেশন লিংক এর মাধ্যমে নিবন্ধণ সম্পন্ন করে উক্ত প্রশিক্ষণে অংশ গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। নিবন্ধনের পর নির্বাচিত স্টার্টআপগণকে এসএমএস এর মাধ্যমে অনলাইন প্রশিক্ষণের জুম আইডি এবং পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হবে।

প্রশিক্ষণে অংশ গ্রহণের জন্য আবেদন এর লিংক: https://docs.google.com/forms/d/1lH6UOn1J1AJ4Vu01BEFPdgbR2zWTBQwEhFzWPESC9O4/viewform?edit_requested=true

এছাড়া, সকলের জন্য এই পুরো আয়োজনটি শনিবার ৮ মে ২০২১ তারিখ সকাল ১০:৩০ ঘটিকা থেকে iDEA প্রকল্পের অফিসিয়াল ফেইসবুক পেইজে ( https://www.facebook.com/LetsStartupBD/ ) লাইভ সম্প্রচার করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি