মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
29.6 C
Dhaka

সিলেটে আইডিয়ার স্টার্টআপ “স্কুট ইবাইক”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিসিসি এর অধীনে আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও স্টার্টআপ “স্কুট লিমিটেড” সিলেটে তাদের কার্যক্রম শুরু করেছে। শনিবার ২৫ নভেম্বর ২০২৩ বিকেলে সিলেটের চৌহাট্টা পয়েন্টে “স্কুট”-এর স্টেশন উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। এসময়ে আরো উপস্থিত ছিলেন স্কুট লিমিটেড এর চেয়ারম্যান কাজী মাসুদ আহাম্মেদ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী রিদওয়ান আহমেদ-সহ আরো অনেকে।

সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেন, ডিজিটাল বাংলাদেশ তৈরির লক্ষ্যে স্কুট এক অনন্য সেবা। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পকে ধন্যবাদ জানান দেশীয় স্টার্টআপ এর পাশে থাকার জন্য। তিনি আরো বলেন ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আাসতে হবে। সবশেষে, তিনি তরুণদের শুধু চাকুরীর পিছনে না ঘুরে উদ্যোক্তা হবার জন্যেও আহ্বান জানান।

স্কুট এর ব্যবস্থাপনা পরিচালক কাজী রিদওয়ান আহমেদ বলেন যে মানুষের দৈনন্দিন যাতায়াতের পদ্ধতিকে অধিকতর সহজ, সাশ্রয়ী ও নিরাপদ করতে স্কুট এর কার্যক্রম আরো প্রসারিত করা হচ্ছে। স্কুট লিমিটেড দেশের সর্বপ্রথম পরিবেশ বান্ধব ই-বাইক শেয়ারিং কোম্পানি হিসেবে উল্লেখ করে তিনি বলেন যে বর্তমানে বাংলাদেশে খুলনা, রাজশাহী ও সিলেটে স্কুটের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরো বলেন যে, প্রতি মিনিট দুই টাকায় স্কুটের বাইক ভাড়া নেয়া যাবে এবং সর্ব প্রথম ২০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে এই সার্ভিস গ্রহণ করা যাবে। প্রাথমিক ভাবে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে এই সার্ভিস পাওয়া গেলেও পরবর্তীতে সিলেটে আরও বেশ কয়েকটি স্টেশন চালু হবে বলে তিনি জানান।

এ পর্যন্ত ৩৮৫টি সম্ভাবনাময় স্টার্টআপকে প্রি-সিড পর্যায়ে ১০ লক্ষ টাকা করে অনুদান প্রদানের অনুমোদন করেছে আইডিয়া প্রকল্পের সিলেকশন কমিটি। এ সকল স্টার্টআপদের মধ্যে অনুদান গ্রহণের পর বেশ কিছু স্টার্টআপ ভালো করছে যার মধ্যে উল্লেখযোগ্য একটি হল “স্কুট লিমিটেড “।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি