রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
20 C
Dhaka

স্টারলিংক ইন্টারনেট কাজ করবে বিশ্বজুড়ে, খরচ ২০০ ডলার

টেকভিশন২৪ ডেস্ক:  বাণিজ্যিক মহাকাশ অভিযান পরিচালনা কোম্পানি স্পেসএক্স সম্ভবত বৈশ্বিক রোমিং ইন্টারনেট সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি যেসব দেশে এখনও স্টারলিংক সেবা পৌঁছায়নি, সেইসব জায়গার গ্রাহকদের নিজেদের নতুন প্যাকেজ ব্যবহারের জন্য ইমেইল বার্তায় আমন্ত্রণ পাঠিয়েছে কোম্পানিটি।

মাসিক দুইশ ডলারের নতুন সেবাটির মাধ্যমে বিশ্বের ‘প্রায় যে কোনো জায়গা’ থেকে ইন্টারনেটে প্রবেশের সুবিধা মিলবে। এই বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ‘পিসি ম্যাগ’।

স্পেসএক্স কীভাবে প্রায় যে কোনো জায়গা থেকে ইন্টারনেট সেবা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করবে, সেটি এখনও পরিষ্কার নয় বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সংবাদের সাইট ভার্জ। কোম্পানিটি মহাকাশে আকারে ছোট স্যাটেলাইট স্থাপনের সংখ্যা বাড়ালেও, ভারত ও পাকিস্তান’সহ বেশ কিছু বড় বাজারে ইন্টারনেট সেবা দিতে তারা নিয়ন্ত্রকদের অনুমোদনের অপেক্ষায় আছে। ফলে, স্পেসএক্স-এর বৈশ্বিক ইন্টারনেট সেবা সংশ্লিষ্ট ইমেইল বার্তাটি নির্ভর করছে ‘নিয়ন্ত্রকদের অনুমোদনের ওপর’।

নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্কের বিস্তৃতি বাড়ানোর কাজ চলাকালীন গ্রাহকরা কিছু সময়ের জন্য তুলনামূলক দুর্বল ইন্টারনেট সংযোগের মতো অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদাতা কোম্পানিটি। আর সম্ভাব্য গ্রাহকদের কিটের জন্য পাঁচশ ৯৯ ডলারের পাশাপাশি স্টারলিংক টার্মিনাল আমদানি ফি’র জন্যও প্রস্তুত থাকা উচিৎ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সংবাদের সাইট এনগ্যাজেট।

এরইমধ্যে তুলনামূলক সীমিত উপায়ে কিছু সংখ্যক রোমিং সুবিধা দিচ্ছে স্পেসএক্স। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বিদ্যমান আবাসিক গ্রাহকদের জন্য কোম্পানির ‘পোর্টেবিলিটি’ প্যাকেজ, যেটির মাধ্যমে তারা নিজ মহাদেশের মধ্যে ভ্রমণ করার সময় স্টারলিংক টার্মিনাল ব্যবহারের সুযোগ পান।

স্পেসএক্সের এরইমধ্যে ভিন্ন ভিন্ন পোর্টেবিলিটি প্যাকেজ রয়েছে। এর মধ্যে একশ ১০ ডলারের মাসিক ফি’র সঙ্গে প্রতি মাসে ২৫ ডলার যোগ করে গ্রাহক নিজ মহাদেশের যে কোনো জায়গায় সেবাটি ব্যবহার করতে পারেন। নতুন প্যাকেজে দুইশ ডলারের বিনিময়ে মহাদেশের সীমাবদ্ধতা তুলে নিচ্ছে কোম্পানিটি, যাকে বলা হচ্ছে, তুলনামূলক সাশ্রয়ী বৈশ্বিক রোমিং সেবা।

স্পেসএক্স সম্প্রতি সম্ভাব্য গ্রাহকদের ইমেইল বার্তা পাঠাতে শুরু করলেও তাদের এমন গ্রাহক প্রয়োজন, যারা বাড়ি থেকে দূরে ‘দীর্ঘ সময়’ কাটান।

এই সপ্তাহের জনপ্রিয়

কড়াকড়ির সময়ে বিকাশ-নগদে যা যা করতে পারবেন

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল...

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহমি

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কমিউনিটি উন্নয়নে অবদানের...

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের...

কমপ্যাক্ট ডিজাইনে শক্তিশালী পারফরম্যান্স: লেনোভো আইডিয়াসেন্টার মিনি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কমপ্যাক্ট ডেস্কটপ কম্পিউটারের বাজারে নতুন সংযোজন...

এআই, আইওটি সমৃদ্ধ এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

টেকভিশন২৪ ডেস্ক: এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের পর এক...

সর্বশেষ

বিদায় জিপিটি ৪.০ মডেল

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের জনপ্রিয়...

কড়াকড়ির সময়ে বিকাশ-নগদে যা যা করতে পারবেন

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল...

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করছে ওপেনএআই

টেকভিশন২৪ ডেস্ক: ওপেনএআই যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির ফ্রি ও ‘গো’ গ্রাহকদের...

ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬ টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড...

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের...

এআই, আইওটি সমৃদ্ধ এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

টেকভিশন২৪ ডেস্ক: এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের পর এক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি