সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
35 C
Dhaka

বেসিস সফটএক্সপো নিয়ে সেরা ৯টি প্রতিবেদন পাবে পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: ‘ওয়েলকাম টু স্মার্টভার্স’১ স্লোগানকে সামনে রেখে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশের এযাবৎকালের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো ২০২৩’। এই আয়োজনকে ঘিরে সাংবাদিকদের পেশাগত কাজের অনুপ্রেরণায় ‘বেসিস সফটএক্সপো বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’ এর আয়োজন করেছে বেসিস। তিনটি ক্যাটাগরিতে মোট ৯টি প্রতিবেদনকে এই পুরস্কার প্রদান করা হবে।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ জানান, দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেন। এবারের বেসিস সফটএক্সপো দেশের এযাবৎকালের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী। সম্পূর্ণ বেসরকারি খাতের উদ্যোগে এমন বৃহৎ পরিসরে কোনো তথ্যপ্রযুক্তি প্রদর্শনী এর আগে অনুষ্ঠিত হয়নি।

আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সক্ষমতা তুলে ধরা। সেই সক্ষমতাকে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে আমাদের সাংবাদিকরা নিজেদের পেশাগত দায়িত্ব হিসেবে দেশে ও বিদেশে প্রচার করবেন। আমরা চাই, সাংবাদিকদের সেই মহান পেশাগত দায়িত্বকে আমাদের সীমাবদ্ধ সক্ষমতার মাধ্যমে কিছুটা হলেও অনুপ্রেরণা দিতে। এজন্যই প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘বেসিস সফটএক্সপো বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’।

প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক্স মিডিয়া, এই তিনটি ক্যাটাগরিতে মোট ৯টি সেরা প্রতিবেদনকে ‘বেসিস সফটএক্সপো বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’ প্রদান করা হবে। ২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে বেসিস সফটএক্সপো নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো এই অ্যাওয়ার্ডসের জন্য বিবেচিত হবে।
প্রতিবেদন জমা দেয়ার নিয়ম: বেসিসের জনসংযোগ বিভাগের অফিশিয়াল ইমেইলে (press@basis.org.bd) প্রতিবেদন জমা নেওয়া হবে। প্রতিবেদন জমা দেওয়ার সময় অবশ্যই ইমেইলের সাবজেক্টে ক্যাটাগরির নাম উল্লেখ করতে হবে। একজন প্রতিবেদক সর্বোচ্চ তিনটি প্রতিবেদন জমা দিতে পারবেন।

প্রতিবেদনের সঙ্গে অবশ্যই বাংলা ও ইংরেজিতে প্রতিযোগীর নাম, ইমেইল, মোবাইল নম্বর এবং বর্তমান কর্মস্থলের ঠিকানা জমা দিতে হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় ১ মার্চ ২০২৩।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি