বুধবার, জুলাই ৮, ২০২৬
27.3 C
Dhaka

সেরা ল্যাপটপ ব্রান্ড এর খ্যাতি অর্জন করল আসুস

টেকভিশন ডেস্ক:  ল্যাপটপ ম্যাগ-  এর সেরা ল্যাপটপের তালিকায় প্রথম স্থান অর্জন করল আসুস। প্রতি বছর, ল্যাপটপ ম্যাগের বিশেষজ্ঞ সম্পাদকীয় টিম ডিজাইন, ওয়ারেন্টি, উদ্ভাবন, মান সহ একাধিক মানদণ্ডের ভিত্তিতে প্রতিটি ব্র্যান্ড মূল্যায়ন ও বিচার করে পুরো ল্যাপটপ বাজারের সমীক্ষা করে। এই মানদণ্ডের উপর ভিত্তি করে তারা স্কোর দেয় আর নির্ধারণ করে বছরের সেরা ল্যাপটপ।

উদ্ভাবন এবং ডিজাইনের শীর্ষ থাকা আসুস প্রতিনিয়ত কাজ করে ল্যাপটপ/ নোটবুকের বাজারে সেরা মানের পণ্য সরবরাহ করতে।  আসুসের রয়েছে নিজস্ব ডিজাইন এবং আর এন্ড ডি টিম, যারা প্রতিনিয়ত কাজ করে নতুন ডিজাইনের ল্যাপটপ বাজারজাত করতে। ল্যাপটপ ম্যাগ গত বছরের আসুস ল্যাপটপ গুলো পর্যালোচনা করে ৪০ পয়েন্টের মানদণ্ডে মধ্যে ৩৬ স্কোর দেয়,যা সকল ব্র্যান্ডের মাঝে সর্বোচ্চ।

আসুসের জেনবুক ডুও (ইউএক্স৪৮১) আর জেনবুক প্র ডুও কে ল্যাপটপ ম্যাগ আখ্যায়িত করেছে “কিলার ইনোভেশন” দ্বারা। এছাড়াও  বিভিন্ন ল্যাপটপ বিভাগগুলিতে আসুসের এক্সপার্টবুক বি৯, ভিভোবুক এস ১৫ এবং আরওজি জেফাইরাস জি ১৪  সহ বেশ কয়েকটি আসুস ল্যাপটপকে এই বছরের সেরা ল্যাপটপ হিসাবে প্রশংসিত করেছে।

উদ্ভাবনী এবং শক্তিশালী গেমিং ল্যাপটপ হিসাবে আরওজি মাদারশিপ এবং আরওজি স্ট্রিক্স স্কার ৩ (জি ৫৩১জি) কে সর্বোচ্চ স্কোর দিয়েছে। জেনবুক ডুও (ইউএক্স ৪৮১) এবং জেনবুক প্রো ডুও (ইউএক্স ৫৮১) এর স্ক্রিনপ্যাড ™ প্লাস- সেকেন্ডারি টাচস্ক্রিনকে স্পেশাল রিকমেন্ডশন এ আখ্যায়িত করেছে। সমীক্ষায় আসুএর উদ্ভাবনের জন্য সর্বোচ্চ স্কোর প্রদান করেছেন ১০ এর মধ্যে ১০ এবং ডিজাইনে ১৫ এর মধ্যে ১৫ স্কোর পেয়েছে ।

ডিজাইন আর উদ্ভাবনের বিভাগে ল্যাপটপ ম্যাগ এর প্রশংসার তালিকায় যে ল্যাপটপ গুলো রয়েছে, তার বেশির ভাগ-ই বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। এই মডেল গুল হল- আসুস ভিভোবুক এস ১৫, আসুস জেনবুক ডুও (ইউএক্স৪৮১), আরওজি জিফিয়ারাস জি ১৪, আরওজি জেফেরিস এস (জিএক্স৫০২) এবং এক্সপার্টবুক বি৯ সিরিজ।

আসুস রিপোর্ট কার্ড (ল্যাপটপ ম্যাগ): https://www.laptopmag.com/features/asus-brand-rating

 

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি