শুক্রবার, মে ১, ২০২৬
28 C
Dhaka

সিম্ফনি’র মোবাইলফোন কারখানা পরিদর্শনে বিটিআরসির চেয়ারম্যান

spot_img

টিভি২৪ ডেস্ক: আশুলিয়ার জিরাবোতে অবস্থিত সিম্ফনির হ্যান্ডসেট উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন বিটিআরসির চেয়ারম্যান মোহাম্মাদ জহুরুল হক।

তিনি কারখানার সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিম্ফনি মোবাইল।

সিম্ফনি মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ উপস্থিত থেকে বিটিআরসির প্রতিনিধি দলকে স্বাগত জানান।

২০১৮ সাল থেকে বাংলাদেশে সিম্ফনি নিজস্ব কারখানায় মোবাইল ফোন উৎপাদন করে আসছে। সিম্ফনি মোবাইলের এই কারখানায় প্রায় ১০০০ কর্মী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সঠিক সময়ে সঠিক পন্যটি  কাস্টমারের হাতে পৌঁছানোর জন্য।

সিম্ফনি’র ফ্যাক্টরি পরিদর্শনে পর বিটিআরসির চেয়ারম্যান মোহাম্মাদ জহুরুল হক বলেন, “আমি এর আগেও বাংলাদেশের অনেকগুলো মোবাইল ফোন ফ্যাক্টরি ভিজিট করেছি কিন্তু সিম্ফনি মোবাইলের কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম আমার কাছে অনেক উন্নত মনে হয়েছে এবং নতুন নতুন অনেক প্রযুক্তির সাথেও পরিচিত হয়েছি যা আমি অন্যান্য ফ্যাক্টরিতে দেখি নাই”।

এরপর তিনি সিম্ফনির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ কে উদ্দ্যেশ্য করে বলেন “আপনারা বিক্রির উদ্দ্যেশ্যে তৈরি হয়ে যাওয়া প্যাকেটজাত পণ্যও নিজেদের ক্ষতির কথা চিন্তা না করে ক্রমাগত ভাবে দ্বিতীয় এবং তৃতীয় বার কোয়ালিটি চেক করছেন তাতে করে বোঝা যাচ্ছে কাস্টমারের হাতে আপনারা সেরা পণ্যটি পৌঁছে দিতে বদ্ধপরিকর।”

এসময় তিনি সিম্ফনির কারখানায় কর্মরত শ্রমিকদের প্রযুক্তিগত জ্ঞান, দক্ষতা ও কারখানা এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশংসা করেন।

সিম্ফনি মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ বলেন “চেয়ারম্যান মহোদয়সহ বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারখানা পরিদর্শনে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি।”

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় বাংলাদেশে সিম্ফনিই এক মাত্রে ব্র্যান্ড যারা জানুয়ারী মাস থেকেই তাঁদের দ্বিতীয় মোবাইলফোন কারখানা থেকে মোবাইলফোন উৎপাদন শুরু করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

ইন্টারনেটের নতুন দর নির্ধারণ

টেকভিশন২৪ ডেস্ক: উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

ওয়ালটনের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ; মুনাফা কিছুটা কমেছে

টেকভিশন২৪ ডেস্ক: চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্তে¡ও চলতি ২০২৫-২৬ হিসাব...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি