সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
24 C
Dhaka

সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছে নেটফ্লিক্স

দুই ধরনের প্ল্যানে সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছে ভিডিও স্ট্রিমিং সেবাদাতা নেটফ্লিক্স। এর মধ্যে বেসিক প্ল্যানে ২ ডলার ও প্রিমিয়াম প্ল্যানে ৩ ডলার ফি বেড়েছে। তবে বিজ্ঞাপনসহ স্টান্ডার্ড প্ল্যানের সাবস্ক্রিপশন ফি অপরিবর্তিত থাকবে। এর আগে ২০২২ সালে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ফি বাড়ায়। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেডটের এক প্রতিবদেনে এসব তথ্য জানা যায়।

ফলে গ্রাহকদের বেসিক প্ল্যানে ১২ ডলার ও প্রিমিয়াম প্ল্যানে ২৩ ডলার সাবস্ক্রিপশন ফি দিতে হবে। বিজ্ঞাপনসহ স্টান্ডার্ড প্ল্যানের ফি ৭ ডলার ও ১৫ দশমিক ৪৯ ডলারই থাকবে।

চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) আয়ের প্রতিবেদনে নেটফ্লিক্স বলেছে, কোম্পানির সামগ্রিক পদ্ধতি একই রয়েছে, পেইড শেয়ারিং চালু করে ফি বাড়ানো সীমিত করা হয়েছে। তবে বিস্তৃত পরিসরের চাহিদা মেটাতে এবং গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে কিছুক্ষেত্রে ফি বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন গ্রাহককের বিজ্ঞাপনসহ মাসিক স্ট্যান্ডার্ড ব্যয় ৬ দশমিক ৯৯ ডলার যা একটি মুভি টিকিটের চেয়েও কম।

পাসওয়ার্ড ভাগাভাগিতে কড়াকড়ি আরোপে কোম্পানিটির সুবিধা হয়েছে। বেশির ভাগ দর্শকই নেটফ্লিক্সের বিজ্ঞাপনমুক্ত সেবাটির দিকে ঝুঁকেছে। বছরের তৃতীয় প্রান্তিকে পেইড নেট গ্রাহকসংখ্যা প্রায় ৮৭ লাখ ৬ হাজার, যা গত বছরের সর্বাধিক বৃদ্ধি। বিভিন্ন দেশে ৩০ শতাংশ নতুন সাবক্রাইবারদের জন্য বিজ্ঞাপনসহ সাবস্ক্রাইক্রিপশন প্ল্যান দায়ী।

ডিজনি প্লাস, হুলু ও ম্যাক্সের মতো স্ট্রিমিং সেবাও গত ১২ মাসে সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছে। এ ছাড়া এক্সবক্স, প্লেস্টেশন প্লাস, স্পটিফাই, ইউটিউব প্রিমিয়াম ও অ্যাপল মিউজিকও গত বছরে সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি