মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
25.9 C
Dhaka

সাইবার নিরাপত্তা জোরদার করণে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: সাইবার নিরাপত্তা জোরদার করণের লক্ষ্যে ইতিপূর্বে ঘোষিত ৩৪টি ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফাস্ট্রাকচার (সিআইআই) সমূহের গৃহীত কার্যক্রম বিষয়ে এক পর্যালোচনা সভা আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এতে সভাপতিত্ব করেন।

গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো সমূহের বিভিন্ন সাইবার নিরাপত্তা ইস্যু, সিআইআই প্রতিষ্ঠানসমূহের জনবল কাঠামো, আইসিটি খাতে বরাদ্দ বৃদ্ধি, নিয়মিত আইটি অডিট কার্যক্রম সম্পাদন, সিকিউরিটি অপারেশন সেন্টার (এসওসি) ও নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) গঠনসহ বিভিন্ন বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভায় গৃহিত সিদ্ধান্ত সমূহের মধ্যে রয়েছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের ওয়েবসাইটে ব্যবহৃত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সমূহের সমস্যাগুলো আগামী ৭ দিনের মধ্যে সমাধান করে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি-কে প্রতিবেদন প্রেরণ করা। যেনো অক্টোবর এর শুরু থেকেই উক্ত সাইট-টি পুরোদমে সক্রিয় হয়, সিআইআই প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের সভাপতিত্বে সাইবার নিরাপত্তা বিষয়ে বিশেষ সভা আয়োজন করা। এছাড়া, সাইবার নিরাপত্তা নিশ্চিত করণে আইসিটি বিভাগের ডিএসএ (এনসার্ট) হতে মন্ত্রণালয় সমূহকে পত্র প্রেরণ করা, প্রতিটি সিআইআই-তে সাইবার সিকিউরিটি ডিজাইন ল্যাব প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, ডিএসএ (এনসার্ট) থেকে সাইবার সিকিউরিটি ডিজাইন ল্যাব (সিএসডিএল) গঠনের কারিগরি দিক নির্দেশনা আগামী ৭ কর্মদিবসের মধ্যে সকল সিআইআই প্রতিষ্ঠানসমূহকে অবহিত করতে হবে, সিআইআই গাইডলাইন অনুযায়ী সংশ্লিষ্ট তথ্যাদি আগামী ৭ কার্যবিদসের মধ্যে ডিএসএ বরাবর প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়, সিআইআই এর নিরাপত্তা নিশ্চিতকরণে ডিএসএ কিভাবে সহায়তা করতে পারে এবং তাদের কোনো দুর্বলতা থাকলে সেটি ডিএসএ-কে জানানো, সকল সিআইআই প্রতিষ্ঠানের টেকনিক্যাল জনবল বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করা, সিআইআই সমূহের টেকনিক্যাল কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ে যথাযথ প্রশিক্ষণ ও সেইসাথে আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন গ্রহণের উদ্যোগ নিতে হবে মর্মে সভায় পরামর্শ প্রদান করা হয়।

সভায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো: কামরুজ্জামান, প্রতিমন্ত্রী’র একান্ত সচিব মোঃ মুশফিকুর রহমান, বিজিডি ই-গভ সার্ট এর প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সাইফুল আলম খানসহ ৩৪টি সিআইআই এর প্রতিনিধিবৃন্দ/ফোকাল পয়েন্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি