শনিবার, আগস্ট ২৯, ২০২৬
28 C
Dhaka

টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবা লারবি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার –এর সাথে আজ তাঁর বাংলাদেশ সচিবালয়স্থ দপ্তরে সৌজন‌্য সাক্ষাৎ করেন।
 
সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে টেলিযোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোকপাত করেন।
 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশ ও আলজেরিয়া বন্ধুপ্রতীম দুটি দেশের মধ‌্যে বিদ‌্যমান চমৎকার সম্পর্ক তুলে ধরেন। তিনি বলেন, টেলিযোগাযোগ খাতের বিকাশে বাংলাদেশ আশানুরূপ অগ্রগতি অর্জনের মাইলফলক স্পর্শ করেছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭৩ সালে আইটিইউ‘র সদস‌্যপদ অর্জনের মাধ‌্যমে বৈশ্বিক টেলিযোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্কের স্বর্ণালী দ্বার উন্মোচিত হয়।
 
এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাড়ে আঠার বছরের শাসনামলে ইন্টারনেটসহ টেলিযোগাযোগখাত তথা ডিজিটাল প্রযুক্তি খাতে অভাবনীয় সফলতা অর্জিত হয়েছে। ২০১৯ সালে জেনেভায় ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) সম্মেলনের চেয়ারম‌্যান মোস্তাফা জব্বার, ডিজিটাল প্রযুক্তি বিকাশে ফাইভ-জি প্রযুক্তিসহ গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, সরকারের বিনিয়োগ বান্ধব নীতির ফলে বাংলাদেশ বিনিযোগের জন‌্য অত‌্যন্ত লাভজনক একটি দেশ।
 
তিনি বিনিয়োগের এই সুযোগ কাজে লাগাতে ডিজিটাল প্রযুক্তিখাত অত‌্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত বলে উল্লেখ করেন। আগামী দিনগুলোতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ‌্যকার বিদ‌্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মন্ত্রী আশাবাদ ব‌্যক্ত করেন।
 
রাষ্ট্রদূত টেলিযোগাযোগসহ বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি দু‘দেশের মধ‌্যে টেলিযোগাযোগ খাতের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ‌্যমে এখাতের অগ্রগতিতে দুই দেশই উপকৃত হবে বলে আশাবাদ ব‌্যক্ত করেন।#

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি