শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
26 C
Dhaka

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয় ডিভাইস অপো এ৬–এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট উন্মোচনের ঘোষণা দিয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে এ-সিরিজ লাইনের নতুন এই ভ্যারিয়েন্ট উন্মোচন ব্র্যান্ডটির বিশেষ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘোষণা বাংলাদেশজুড়ে ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী ও সর্বাধুনিক পারফরম্যান্স-নির্ভর আপগ্রেড নিশ্চিত করার ক্ষেত্রে অপোর প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে।

অপো এ৬ ডিভাইসের মূলে রয়েছে এর শক্তিশালী ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি; এর সাথে ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং যুক্ত হয়ে ব্যবহারকারীর জন্য দীর্ঘসময় ধরে নির্ভরযোগ্য পাওয়ার নিশ্চিত করে। একটানা বিনোদন, যোগাযোগ ও প্রতিদিনের কাজের জন্য উপযোগী এই সুবিশাল ব্যাটারি ব্যবহারকারীদের ঘন ঘন চার্জিং ছাড়াই কানেক্টেড থাকতে সহায়তা করে; যা ডিভাইসটিকে প্রতিদিনের কাজের পাশাপাশি, উৎসবমুখর মুহূর্তগুলোর জন্য এটিকে যথাযথ সঙ্গী করে তোলে।

ডিভাইসটির স্থায়িত্ব আরও জোরদার করতে এতে ব্যবহার করা হয়েছে আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স; যা পানি, ধুলা এবং বিভিন্ন পরিস্থিতিতে অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করে। হঠাৎ বৃষ্টি, অনিচ্ছাকৃত পানির ছিটা বা বাইরের পরিবেশ, সব ক্ষেত্রেই অপো এ৬ নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে সক্ষম।

ভারী ব্যবহারের সময় স্মার্টফোনকে স্মুথ রাখতে এতে যুক্ত করা হয়েছে সুপারকুল ভিসি সিস্টেম, যা গেমিং, স্ট্রিমিং এবং মাল্টিটাস্কিং চলাকালে কার্যকরভাবে তাপ নিয়ন্ত্রণ করে। এই উন্নত কুলিং প্রযুক্তি বিভিন্ন চ্যালেঞ্জিং অ্যাপ্লিকেশন ব্যবহারের সময়ও স্থিতিশীল পারফরম্যান্স ও টেকসই রেসপনসিভনেস বজায় রাখে। প্রতিদিনের ব্যবহারকে আরও সহজ করতে এতে রয়েছে রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার, যা অপো এ৬–কে একটি নির্ভরযোগ্য ব্যাকআপ পাওয়ার সোর্সে পরিণত করে। ফলে, ব্যবহারকারীরা প্রয়োজনে অন্যান্য স্মার্টফোন বা ওয়্যারলেস ইয়ারবাড চার্জ করতে পারেন, যা দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুবিধা যোগ করে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “বাংলা নববর্ষ উপলক্ষে অপো এ৬–এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট উন্মোচন, আমাদের ব্যবহারকারীদের পরিবর্তিত চাহিদা পূরণে অর্থবহ আপগ্রেড নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন। শক্তিশালী ব্যাটারি, টেকসই ডিজাইন ও উন্নত স্টোরেজ সক্ষমতার মাধ্যমে অপো এ৬ ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করে চলেছে।”

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে অপো এ৬ কেনার সাথেসাথেই ক্রেতারা ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি ও ২ বছরের ওয়ারেন্টি পাবেন; যা ব্যবহারকারীদের জন্য আরও বেশি নিশ্চয়তা ও দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে। পাশাপাশি, ক্রেতারা ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপের মতো আকর্ষণীয় পুরস্কারও জিতে নেওয়ার সুযোগ পাবেন। এছাড়াও, টপপের মাধ্যমে সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্টে কার্ডলেস ইএমআই সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।

 নতুন এই ভ্যারিয়েন্ট ও উৎসবকালীন সুযোগের মাধ্যমে অপো বাংলাদেশে তাদের অবস্থান আরও শক্তিশালী করছে। একইসাথে পারফরম্যান্স, স্থায়িত্ব ও ব্যবহারকারীকেন্দ্রিক উদ্ভাবনের সমন্বয়ে তৈরি স্মার্টফোন সরবরাহের মাধ্যমে অপো এ৬–কে আধুনিক জীবনযাপনের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে প্রতিষ্ঠিত করছে।

অপো এ৬-এর ৮ জিবি + ২৫৬ জিবির নতুন ভ্যারিয়েন্টটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৯,৯৯৯ টাকায়। যা ব্যবহারকারীদের জন্য উন্নত স্টোরেজের পাশাপাশি, ডিভাইসটির সক্ষমতা, স্থায়িত্ব ও মসৃণ পারফরম্যান্সের অভিজ্ঞতা নিশ্চিত করবে। -সংবাদ বিজ্ঞপ্তি

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

লেনোভো অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি