শনিবার, অক্টোবর ৩, ২০২৬
34.4 C
Dhaka

সহজ লার্ন; সহজ সুপারঅ্যাপের নতুন সংযোজন

টেকভিশন২৪ ডেস্ক: আজ, জুন ১০, ২০২১ তারিখ প্রযুক্তিনির্ভর শিক্ষার সম্পূর্ণ নতুন সংযোজন ‘সহজ লার্ন’ চালু করেছে সুপারঅ্যাপ সহজ। বিশ্বের জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান স্কলাস্টিক কর্পোরেশন ও প্রযুক্তিনির্ভর শিক্ষামূলক প্ল্যাটফর্ম মামিড্যাডিমি-এর সঙ্গে মিলে শিশুদের জন্য ১০০-এরও বেশি পুরস্কারপ্রাপ্ত ই-বুক, অডিও রিডার ও শিক্ষণীয় আরো নানান উপকরণ নিয়ে নতুন এই সেবা নিয়ে এলো প্রতিষ্ঠানটি। সামনের দিনগুলোতে ক্লাসরুম, ড্যাশবোর্ড, ডিসকাশন বোর্ড, শিক্ষামূলক ভিডিও কন্টেন্ট, পডকাস্টসহ আধুনিক আরো ডিজিটাল মাধ্যমে মানসম্মত প্রযুক্তিনির্ভর শিক্ষার নতুন দিগন্ত উন্মেচনের লক্ষ্যেই ‘লার্ন’ নিয়ে কাজ করছে সহজ।

বিশ্ব মহামারী অব্যাহত থাকায় পুরো প্রচলিত শিক্ষাব্যবস্থা স্থবির হয়ে পড়ায় অনলাইন ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার দিকে এগোচ্ছে শিক্ষা খাত। পরিবর্তনের এই মূহুর্তকে আরো বেশি গতিশীল ও সংযুক্তময় করবে ‘সহজ লার্ন’। প্রথাগত শিক্ষা গ্রহণের বিকল্প পন্থা হিসেবে শিশুদের জন্য আরো বেশি সৃজনশীল ও কার্যকরী শিক্ষার সম্ভাবনার পথকে সম্প্রসারণের বিষয়টিকে প্রাধান্য দিয়েছে ‘সহজ লার্ন’। প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষার উপরকরণগুলোকে অত্যন্ত সহজ ও সাবলিলভাবে উপস্থাপন করা হয়েছে নতুন এই সেবাটিতে যেনো শিশুদের পাশাপাশি অভিভাবকরাও তা সহজে আয়ত্ত করতে পারে।

সামাজিক যোগাযোগ ও বিশুদ্ধ পরিবেশ যেমন একটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ামক, ঠিক তেমনি সঠিক নির্দেশনা অনুযায়ী পড়ার মাধ্যমে শিশু হয়ে ওঠে স্বয়ংসম্পূর্ণ একজন মানুষ। এরই ধারাবাহিকতায় শিশুর সার্বিক উন্নতি নিশ্চিত করতে অভিভাবকদের কার্যকরী সব শিক্ষা উপকরণ প্রদানের নিমিত্তে কাজ করছে ‘সহজ লার্ন’। আকর্ষক ও সহজে অনুধাবনযোগ্য উপকরণের মাধ্যমে শিশুর সৃজনশীলতা, কৌতুহল ও মনোযোগের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে সুপারঅ্যাপ প্ল্যাটফর্মের নতুন এই সেবাটি।

ই-বুকের মাধ্যমে শিশু ও তরুণ শিক্ষার্থীদের মাঝে কার্যকরী শিক্ষা গ্রহণের উদ্ভাবনী চিন্তাকে বিকশিত করতে চায় ‘সহজ লার্ন’। শিশুদেরকে প্রযুক্তিনির্ভর শিক্ষার উপকরণসমূহ সংগঠিত, পরিবেশিত ও সংহত উপায়ে আয়ত্ত করতে সহায়তা করবে সহজের নতুন এই সেবাটি। গুগল প্লে-স্টোর কিংবা অ্যাপলের অ্যাপ স্টোরে গিয়ে সহজ সুপারঅ্যাপ ডাউনলোড করে ‘লার্ন’ সুবিধা ব্যবহার করতে পারবেন প্রয়োজন ও পছন্দ অনুযায়ী বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে। প্রাথমিকভাবে ৮৫০ টাকা পরিশোধের মাধ্যমে ৬ মাস কিংবা ১২৫০ টাকার বিনিময়ে ১ বছরের জন্য প্ল্যান ক্রয় করা যাবে সহজ সুপারঅ্যাপ থেকে। ক্রয়কৃত প্ল্যানের মধ্যে রয়েছে যেকোনো সময়ে যেকোনো জায়গা থেকে ১০০এরও বেশি স্কলাস্টিক প্রকাশনীর পুরস্কারপ্রাপ্ত ই-বুক, অডিও রিডার ও মজার মজার সব কুইজে অংশ নেয়ার সুযোগ।

সহজ লার্ন প্রসঙ্গে সহজ-এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির বলেন, “প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদেরকে উন্নত দেশ হতে সহায়তা করতে পারে এখনকার থেকেও দ্রুত গতিতে। বিগত পাঁচ বছরে আমরা দেখেছি কিভাবে তা সম্ভব। লাখ লাখ মানুষ সহজ এর বিভিন্ন সার্ভিসের ওপর আস্থা রেখেছে আর সেই অনুপ্রেরণায় আমরা নিয়ে এসেছি সহজ লার্ন, আমাদের সহজ সুপারঅ্যাপ ফ্যামিলির নতুন সংযোজন। যেকোন জাতিকে উন্নত করার একমাত্র উপায় হচ্ছে শিক্ষা! আর মানসম্মত শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিতে ডিজিটাল শিক্ষা’র কোন বিকল্প নেই। সহজ লার্ন চালুর মধ্য দিয়ে ডিজিটাল শিক্ষাক্ষেত্রকে আরো সমৃদ্ধ করতে পেরে আমরা দারুণ আনন্দিত।”

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি