রবিবার, জুলাই ১৯, ২০২৬
28.6 C
Dhaka

চতুর্থবার বাংলালিংক জিতলো ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংক -কে টানা চতুর্থবারের মতো দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিয়েছে ওকলা®। ২০.০৪ স্পিড স্কোর® নিয়ে ২০২১ সালের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকের ওকলা® স্পিডটেস্ট অ্যাওয়ার্ড™ রিপোর্টে শীর্ষ স্থান অর্জন করেছে বাংলালিংক। এই সময়ে বাংলালিংক-এর মিডিয়ান ডাউনলোড গতি ছিল ১৩.৭৭ এমবিপিএস এবং মিডিয়ান আপলোড গতি ছিল ৭.৫৪ এমবিপিএস। প্রতিদিন ওকলা স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে প্রাপ্ত লক্ষাধিক ফলাফলের উপর ভিত্তি করে বিশ্বব্যাপী মোবাইল নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা ও ব্যবহারযোগ্যতা সঠিকভাবে নির্ণয় ও বিশ্লেষণ করে থাকে ওকলা।

বাংলালিংক সাম্প্রতিক সময়ে দ্রুত গতির ফোরজি ইন্টারনেট এবং মানসম্মত ডিজিটাল সেবা প্রদান করে ভালো ফলাফলের মা্ত্রা আরও বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। গত বছর কেনা মোট ৯.৪ মেগাহার্জ নতুন স্পেকট্রাম বাংলালিংক-এর নেটওয়ার্কের মান আরও উন্নত করে এই পুরস্কার অর্জনে অবদান রেখেছে। দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলালিংক এই বছর সারা দেশে প্রায় ৩,০০০ বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) স্থাপন করতে যাচ্ছে।

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “টানা চার বারের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন অত্যন্ত আনন্দের একটি ব্যাপার। এই অর্জনের মাধ্যমে প্রতিফলিত হয় যে, আমরা ধারাবাহিকভাবে সেরা ডিজিটাল সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা এই অগ্রগতি ধরে রেখে বাংলালিংক-এর নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করতে চাই যাতে আরও বেশি সংখ্যক গ্রাহক আমাদের দ্রুততম মোবাইল ইন্টারনেটের সুবিধা পায়।”

ওকলা-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ডোগ সাটলস বলেন, “ইন্টারনেটের গতি ও কাভারেজের ক্ষেত্রে ভালো ফলাফল করা মোবাইল অপারেটরদেরকে স্পিডটেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। স্পিডটেস্ট অ্যাপ ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বাংলাদেশে ২০২১ সালের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে সার্বিকভাবে বাংলালিংক-এর নেটওয়ার্ক পারফরমেন্স সবচেয়ে ভালো ছিলো। বাংলালিংক-কে আবারও বাংলাদেশের সর্বোচ্চ গতির নেটওয়ার্কের পুরস্কার দিতে পেরে আমরা আনন্দিত।”

বাংলালিংক গ্রাহকদের মানসম্পন্ন নেটওয়ার্ক কভারেজ এবং ডিজিটাল সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

বাংলাদেশের জন্য ওকলা-এর স্পিডটেস্ট অ্যাওয়ার্ড ডাউনলোড লিংক:  https://www.speedtest.net/awards/bangladesh/2021?award_type=carrier&time_period=q3-q4

বিশেষ দ্রষ্টব্যঃ ২০২০ সালের প্রথম-দ্বিতীয় প্রান্তিক, ২০২০ সালের তৃতীয়-চতুর্থ প্রান্তিক, ২০২১ সালের প্রথম-দ্বিতীয় প্রান্তিক এবং ২০২১ সালের তৃতীয়-চতুর্থ প্রান্তিকে ওকলা® স্পিডটেস্ট ইন্টেলিজেন্স® ডেটার উপর ভিত্তি করে তথ্যগুলি দেওয়া হয়েছে। ওকলা® ট্রেডমার্ক লাইসেন্সের অধীনে ব্যবহৃত এবং অনুমতি নিয়ে পুনরায় মুদ্রিত।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

টেকভিশন২৪ ডেস্ক: হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি