বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

শীর্ষ ডেটা স্টোরেজ প্ল্যাটফর্মের স্বীকৃতি পেল হুয়াওয়ে

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি গবেষণা ও পরামর্শক সংস্থা গার্টনার সম্প্রতি হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিককে অন্যতম শীর্ষ ডেটা স্টোরেজ প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি গার্টনার প্রকাশিত ‘২০২৩ ক্রিটিক্যাল ক্যাপাবিলিটিজ ফর ডিসট্রিবিউটেড ফাইল সিস্টেমস অ্যান্ড অবজেক্ট স্টোরেজ’ রিপোর্টের মাধ্যমে এ স্বীকৃতি প্রদান করা হয়। এটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে’র উচ্চ-ক্ষমতার ভারসাম্যপূর্ণ স্কেল-আউট স্টোরেজ সল্যুশন। গার্টনারের রিপোর্ট অনুযায়ী, ব্যবহারিক পর্যায়ের সাতটি ক্ষেত্রের মধ্যে পাঁচটিতেই শীর্ষস্থান অর্জন করেছে ওশানস্টোর প্যাসিফিক।

এ প্রতিবেদন তৈরির জন্য গার্টনার বিভিন্ন জটিল সক্ষমতা ও সাতটি ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি স্টোরেজ প্রোডাক্টের মূল্যায়ন করেছে। এবং তারপর একটি বিস্তৃত রিপোর্ট তৈরি করেছে প্রতিষ্ঠানটি। রিপোর্টে বিভিন্ন স্টোরেজ প্রোডাক্টের সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। ফলে গ্রাহকদের জন্য এটি একটি অপরিহার্য রেফারেন্স গাইড হয়ে উঠেছে।

প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে হুয়াওয়ে সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। আর এটা হলো ওশানস্টোর প্যাসিফিকের পণ্যের সক্ষমতার ধারাবাহিক রূপান্তরের একটি মূল কারণ, যাতে করে গ্রাহকদের সব ধরণের ব্যবসায়িক চাহিদা মেটানো সম্ভব হয়।

হুয়াওয়ে স্কেল-আউট স্টোরেজ ডোমেইন- এর প্রেসিডেন্ট ওয়াং ইডং বলেন, “গার্টনার ক্রিটিক্যাল ক্যাপাবিলিটিজ রিপোর্টে হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিকের এ অর্জন দেখতে পারা অত্যন্ত আনন্দদায়ক। আমরা বিশ্বাস করি, গ্রাহক-কেন্দ্রিক চিন্তা করে যে উচ্চ-মানের প্রোডাক্ট তৈরির সক্ষমতা আমাদের রয়েছে, এ স্বীকৃতি তারই প্রমাণ। এই অর্জন আমাদের আরও বেশি কিছু করার উৎসাহ প্রদান করবে। ইয়োটাবাইট যুগে যাতে নতুন নতুন অ্যাপ গ্রহণ করা সম্ভব হয়, সে জন্য আমরা প্রোডাক্ট সক্ষমতার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এবং হুয়াওয়ে স্কেল-আউট স্টোরেজ সল্যুশনের মাধ্যমে ইন্ডাস্ট্রির পার্টনারদের জন্য আরও নির্ভরযোগ্য ও দক্ষ অবকাঠামোর উন্নয়ন ঘটাব।” ভবিষ্যত-উপযাগী স্মার্ট সল্যুশন্স এর মাধ্যমে পুরোপুরি কানেক্টেড ও ইন্টেলিজেন্ট বিশ্ব তৈরির জন্য হুয়াওয়ে’র যে প্রতিশ্রুতি, তারই প্রমাণ হলো হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিকের এ অসাধারণ অর্জন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি