বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
37.3 C
Dhaka

শিশুদের জন্য ‘কোডিং ফর কিডস’ চালু করলো ক্রিয়েটিভ আইটি

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: করোনাকালীন শিশুদের মেধা বিকাশে ‘কোডিং ফর কিডস’ নামে একটি অনলাইন কোর্স চালু করেছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ৩০০ শিশু এই কোর্সে যোগদান করে। অনলাইনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই উদ্যোগের উদ্বোধন করে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের হেড অফ অপারেশন মো. আকরাম হোসেন, কোয়ালিটি ম্যানেজমেন্টের প্রধান ফারজানা বিশ্বাস, ওয়েব অ্যান্ড সফটওয়্যারের প্রধান সোহান হোসেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের প্রধান দিলশাদ আরাসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে জানানো হয়, দেশে করোনার প্রভাব বিস্তারের পর থেকে স্কুল-কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ঘরে বদ্ধ এই জীবনের কারণে শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে, যৌক্তিক ক্ষমতা লোপ পাচ্ছে, সমস্যা সমাধানের ক্ষমতা লোপ পাচ্ছে এবং শিশুদের মাঝেও হতাশা দেখা দিচ্ছে। এসব বিষয় নিয়ে অভিভাবকরা অনেক বেশি চিন্তিত। এ

মন পরিস্থিতিতে শিশুদের মানসিক বিকাশে বিশেষ এই উদ্যোগ নিল ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। কোডিং পরোক্ষভাবে শিশুর মাঝে সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি করে, তাদের সৃষ্টিশীলতা বাড়ে এবং আত্মবিশ্বাসী হয়ে উঠতে সহায়তা করে।

কোডিং ফর কিডস প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মো. মনির হোসেন বলেন, বর্তমানে ডিজিটালাইজেশনের প্রভাবে আইটিতে দক্ষ লোকের চাহিদা বেড়েছে। আইটি ও ডিজাইনে পারদর্শিতা থাকলে প্রযুক্তি দুনিয়ার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যেকোনো ক্ষেত্রেই নিজের জন্য সুযোগ সৃষ্টি করতে পারবেন।

তাই আগামীর জন্য আমাদের শিশুকে এখন থেকেই প্রস্তুত করতে হবে।

উদ্যোগের নিয়ে জানতে https://creativeitinstitute.com/coding-for-kids এই ঠিকানায়।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি