রবিবার, জুলাই ১৯, ২০২৬
28.4 C
Dhaka

৫ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২২ এর উদ্বোধন করেন পলক

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্টঃ তরুণদের অংশগ্রহণে ৫ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার ২৫ অক্টোবর ২০২২ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি। তিনি বলেন জ্ঞানভিত্তিক ভবিষ্যতে রোবট মূল কেন্দ্র বিন্দুতে পরিণত হবে। ঝুঁকিপূর্ণ কাজের পাশাপাশি জ্ঞানভিত্তিক উদ্ভাবনী কাজের জন্য বাংলাদেশের শিশুরা রোবট তৈরি করবে। বিশ্বের উন্নত দেশের চেয়ে বাংলাদেশের শিশুরা মোটেই পিছিয়ে নেই। বাংলাদেশ যেন রোবট বানাতে এবং রপ্তানিতে বিশ্বে নেতৃত্ব দিতে পারে সে জন্য খুদে রোবটিয়ারদের প্রস্তুত হওয়ার আহবান জানান তিনি। একইসাথে বুয়েটের রোবটিকস ল্যাব যেনো তারা ব্যবহার করতে পারেন সে বিষয়েও উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, খেলায় অংশগ্রহণ করলেই জয় বা পরাজয় নির্ধারণ করা যায়। তিনি আরো বলেন যে আমাদের দেশের তরুণরা ইউরোপের থেকে পিছিয়ে নেই এবং তারা মেধাবী। তাদের শুধু সুযোগ তৈরি করে দেওয়া দরকার। আর এই সুযোগ তৈরি করে দিয়েছেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও আধুনিক বাংলাদেশের স্থপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পলক বলেন, ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আইসিটি বিষয় যুক্ত করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা যাতে হাতে কলমে শিখতে পারে সেজন্য স্কুল-কলেজে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। তিনি বলেন গত ১৮ অক্টোবর নতুন করে ৫ হাজার কম্পিউটার ল্যাব এর পাশাপাশি ৩০০ শেখ রাসেল স্কুল অফ ফিউচার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন এখন ক্লাস সিক্সের একটা ছেলে মেয়ে কম্পিউটার ল্যাবে যেতে পারছে, প্রোগ্রামিং, কোডিং শিখতে পারছে, কম্পিউটার বিজ্ঞান সম্পর্কে তারা হাতে-কলমে জ্ঞান অর্জন করতে পারছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন উদ্ভাবনের দিকে সকল মানুষকে অনুপ্রেরণা দেওয়াই আমাদের কাজ। তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তি নির্ভর চতুর্থ শিল্প বিপ্লব এর সুবিধা সমূহ কাজে লাগানোর জন্য দক্ষ মানব শক্তি তৈরির একটি অসাধারণ প্রত্যয় এবং পরিকল্পনা বাংলাদেশ সরকারের আছে। সেটি বাস্তবায়নে সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কাজের সাথে ঘনিষ্টভাবে সম্পৃক্ত থাকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তফা কামাল। এছাড়া, অনুষ্ঠানটিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. সেঁজুতি রহমান এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারন সম্পাদক মুনির হাসান। বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আইসিটি শিল্পের বিকাশে দেশের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের রোবটিক্সে আগ্রহী করে গড়ে তোলার উদ্দেশ্যে নানা ধরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের লক্ষ্যে ২৫ ও ২৬ অক্টোবর ২০২২ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পঞ্চম বাংলাদেশ অলিম্পিয়াড ২০২২ এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী জাতীয় অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান ২৫ অক্টোবর ২০২২ অনুষ্ঠিত হয়। এই আয়োজনের সমাপনী অনুষ্ঠান আগামী ২৬ অক্টোবর ২০২২ বুধবার অনুষ্ঠিত হবে।

২০১৮ সাল থেকে বাংলাদেশে রোবট অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে। এইবছর জাতীয় পর্বে সারাদেশের ৬৪ টি জেলা থেকে ১০২৪ জন প্রতিযোগী নিবন্ধন করেছে। এ অলিম্পিয়াড আয়োজনের অংশ হিসেবে এ বছর সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে অবস্থিত শেখ রাসেল স্কুল অফ ফিউচার এ অলিম্পিয়াডের অ্যাক্টিভেশন অনুষ্ঠান হয়েছে। আটটি বিভাগীয় শহরের দশটি শেখ রাসেল স্কুল অফ ফিউচার এ অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

উল্লেখ্য, জুনিয়র এবং চ্যালেঞ্জ- এই দুইটি গ্রুপে এবছর মোট ৫টি ক্যাটাগরিতে জাতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হল- ফিজিক্যাল কম্পিউটিং, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবটিকস কুইজ, রোবট গ্যাদারিং এবং রোবট ইন মুভি। জাতীয় পর্বে বিজয়ীদের মধ্য থেকে পরবর্তীতে হাতে-কলমে প্রশিক্ষণ এবং ওয়ার্কশপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরাই ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে থাইল্যান্ডের ফুকেট- এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি