শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.7 C
Dhaka

নাটোরে ১১মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম জিআই পণ্য মেলা

টেকভিশন২৪ ডেস্ক: জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম জিআই পণ্য মেলা। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আগামী ১১ মে চলনবিল অধ্যুষিত সিংড়াতে এ মেলা উদ্বোধন করবেন।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় স্থানীয় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিজিটাল পল্লী’র ভাইস প্রেসিডেন্ট জাহিদুজ্জামান সাঈদ। সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে প্রথমবারের মত জিআই পণ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল পল্লী মেলা।

নাটোরের কাঁচাগোল্লাসহ দেশের ২০টি জিআই পণ্যকে দেশব্যাপী জনপ্রিয় করতে এ মেলা আয়োজন করা হচ্ছে। মেলাতে জিআই পণ্য ছাড়াও স্থানীয় উদ্যোক্তা এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবেন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ‘গ্রাম থেকে বিশ্ব’-এ  স্লেøাগানকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে মডেল ই-কমার্স ভিলেজ হিসেবে ডিজিটাল পল্লীর বিভিন্ন কর্মকান্ড, পণ্য ও সেবার প্রসার ঘটাতে দেশব্যাপী পর্যায়ক্রমে আয়োজন করা হচ্ছে ডিজিটাল পল্লী মেলা।

নাটোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম ডিজিটাল পল্লী মেলা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিজিটাল পল্লী ফাউন্ডেশন ও ই-ফার্মারস্ এর রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মোঃ মোস্তাফিজুর রহমান এবং ই-ক্যাব ব্রান্ডিং ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আদনান আহমেদ।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি