মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
26.8 C
Dhaka

যাত্রার শুরুতে ডেলিভারি চার্জ ছাড়াই পণ্য পৌঁছে দেবে বি৭১বিডি

টেকভিশন২৪ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ই-কমার্স সাইট বি৭১বিডি ডট কম। নতুন বছরের প্রথম দিন থেকে (১ জানুয়ারি) কোনও ধরনের ডেলিভারি চার্জ ছাড়াই পণ্য পৌঁছে দেবে ই-কমার্স সাইট বি৭১বিডি ডটকম। এছাড়া প্রতিটি পণ্যের সঙ্গে থাকবে উপহার।  এই ই-কমার্স প্ল্যাটফর্মটি থেকে প্রয়োজনীয় যে কোনও পণ্য কিনতে পারবেন গ্রাহকরা।  জানুয়ারি মাসজুডে এই অফার চলবে।

ট্রায়াল চলার অল্প কিছুদিনের মধ্যে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বি৭১বিডি ডটকম। এই সাইটে ফ্যাশন থেকে শুরু করে ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, ডেইলি নিডস (নিত্য প্রয়োজনীয় পণ্য), মোবাইল একসেসরিজ, হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট (হস্তশিল্প পণ্য), মোটরবাইক ও কার ইত্যাদি সবকিছুই পাওয়া যাবে।

বি৭১বিডি সাইটে প্রবেশের পর বামপাশে ক্যাটাগরি অপশন পাবেন গ্রাহকরা। এখান থেকে যেকোনও ক্যাটাগরিতে গিয়ে অসংখ্য পণ্য থেকে পছন্দমতো পণ্য বাছাইয়ের সুযোগ রয়েছে।  এরপর পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে অর্ডার করলেই পণ্য পৌঁছে যাবে আপনার ঠিকানায়।  নতুন এই ই-কমার্স সাইট দ্রুততার সঙ্গে ডেলিভারি দেবে।

এ সম্পর্কে বি৭১বিডি ডটকমের চেয়ারম্যান শেখ তানভীর হোসাইন (নান্নু) বলেন, প্রযুক্তি যত এগোবে ই-কমার্সের পরিসর তত বাড়বে। আমাদের দেশের অনেকেই ই-কমার্সের দিকে একটু বাঁকা দৃষ্টিতে তাকান। তারা মনে করেন, ই-কমার্সের মাধ্যমে কেনা পণ্য ভালো হয় না এবং ডেলিভারি সংক্রান্ত অনেক জটিলতা থেকেই যায়। কিন্তু বি৭১বিডি ডট কম এই ধারণাকে আমূলে পাল্টে দেবে এবং আমরা সে লক্ষ্য নিয়েই কাজ করছি।

নিজেদের সেবা সম্পর্কে বি৭১বিডি ডটকমের প্রধান নির্বাহী মো. মনিরুজ্জামান মৃধা বলেন, দেশে অনেক ই-কমার্স সাইট থাকলেও গ্রাহককে অনন্য সেবা দিয়ে আমরা নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। বি৭১বিডি ডটকম সেবা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করতে চায়। সে হিসেবে আমাদের শুরুটা খুব ভালো হয়েছে, পরিকল্পনামতো এগিয়ে যেতে পারছি। আমরা গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দিতে বদ্ধপরিকর।

বি৭১বিডি ডট কমের ওয়েব ঠিকানা: https://b71bd.com/

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি