শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
29.2 C
Dhaka

মেমোরি ম্যানেজমেন্ট, কম্পিউটিং দক্ষতা ও নেটওয়ার্ক শক্তিশালীকরণে উদ্যোগ নিচ্ছে ভিভো

টেকভিশন২৪ ডেস্ক: মানুষের জীবন এখন প্রযুক্তিনির্ভর। আর এ কারণে বদলে যাচ্ছে জীবনধারাও। স্মার্টফোন এই পরিবর্তনের অংশ হয়ে জীবনকে করেছে সহজ ও স্বস্তির । আঙুলের চাপে এখন মুহূর্তেই সম্ভব হচ্ছে যোগাযোগ, মিলছে জটিল সমস্যার সমাধান।

স্মার্টফোনে মানুষের বিভিন্ন চাহিদা নিয়ে কাজ করছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। দুর্দান্ত ক্যামেরা, পাওয়ারফুল ব্যাটারি,স্মার্ট ডিজাইন ও অ্যাডভান্সড ফিচারের জন্য এরই মধ্যে বিশ্বব্যাপি নজর কেড়েছে ভিভো’র স্মার্টফোন।

সম্প্রতি অনুষ্ঠিত হয় ভিভো’র বার্ষিক ডেভেলপার কনফারেন্স (ভিডিসি) । অনুষ্ঠানে চলতি বছর প্রযুক্তিগত উন্নয়নের একটি সিরিজ ঘোষণা করেন ভিভো’র ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানা যায়, চলতি ২০২২ সালে ভিভো’র উদ্ভাবন ও সংযোজনের পরিকল্পনাগুলো নিয়ে।

ভিভো’র প্রযুক্তিগত উন্নয়নের সিরিজ নিয়ে এই আয়োজন-

কম্পিউটিং পারফরম্যান্স

ভিভো’র ভাইস প্রেসিডেন্ট এবং ভিভো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্লোবাল রিসার্চ ইনস্টিটিউটের প্রধান শী ইওজিয়ন অনুষ্ঠানে বলেন, ‘ভিভো স্মার্টফোনগুলোতে কম্পিউটিং পারফর্ম্যান্স স্মুথ ও পাওয়ারফুল করতে ভিভো নতুনভাবে ডিজাইন করেছে। এর মধ্যে রয়েছে হাই রিয়েল টাইম কম্পিউটিং ইঞ্জিন, ইন্টেলিজেন্ট শিডিউল কম্পিউটিং ইঞ্জিন এবং হাই-স্পিড ডেটা-চেজিং-লোডিং কম্পিউটিং ইঞ্জিন।’

মেমোরি ম্যানেজমেন্ট

মেমোরি ম্যানেজমেন্টের পারফরম্যান্স এবং দক্ষতা বাড়াতে বিনিয়োগ করছে ভিভো। সিস্টেম রেসিডেন্ট মেমোরি লাইফ সাইকেল, অ্যাপ্লিকেশন মেমোরি বরাদ্দকরণ, ডিআরএএম, এসওসিসহ অভ্যন্তরীণ ক্যাশ ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি একটি স্বাধীন ভার্চুয়াল ক্যাশ ইউনিট অপটিমাইজ করছে।

নেটওয়ার্কের সমস্যা দূর করা

অনেক সময় দুর্বল নেটওয়ার্ক এবং সিগনালের কারণে সমস্যায় পড়েন স্মার্টফোন ব্যবহারকারীরা। হাতের ছোট্টো ডিভাইস হবার কারণে এ ধরণের সিগনাল সমস্যা হয়ে থাকে। ভিভো’র নতুন উদ্ভাবন ইউনিক এন্টেনা আরএফ ডিজাইন এ সমস্যার সমাধান করবে। এছাড়া এই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) প্রযুক্তিটি, ঠিক কখন ও কোন অবস্থায় ওয়াইফাই সিগন্যাল দুর্বল হয়ে পড়ে তাও নির্ধারণ করবে। এমনকি, ভিডিও দেখার সময় নেট স্পিড কম থাকার কারণে ভিডিও স্টাটারিং এর মতো সমস্যাগুলোও দূর হবে। দূর্বল নেটওয়ার্ক দূর করে এবং শক্তিশালী নেটওয়ার্ক ধারণ করে নেটওয়ার্কের ফ্রিজিং রেট কমিয়ে আনবে ইউনিক এন্টেনা আরএফ ডিজাইন।

আইওটি ইকোসিস্টেম:

ভিভো’র আইওটি ইকোসিস্টেম ভিভো’র প্রযুক্তিগত অগ্রগতির একটি অন্যতম অংশ। এই প্রযুক্তির মাধ্যমে ভিভো চীনের প্রায় ৬০টি স্মার্ট ব্র্যান্ডকে সহযোগিতা করছে। আইওটি ইকোসিস্টেম ডিভাইস থেকে ডিভাইসের সংযোগ, ডাটা প্রবাহের দক্ষতা এবং অ্যাপ আপগ্রেডেশনকে দ্রুততর এবং অপটিমাইজ করে। 

অনুষ্ঠানে ভিভো’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শি ইউজিয়ান বলেন, ‘২০২১ সাল ছিলো ভিভো’র বৈপ্লবিক পরিবর্তনের বছর । টেকনোলজি ও ডিজাইনের উপর গুরুত্ব দিয়ে প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চিত করার পাশাপাশি গ্রাহককে স্মার্টফোনের সেরা অভিজ্ঞতা দেয়ার জন্য ভিভো’র ফিচারগুলোতে আনা হয়েছে বৈপ্লবিক পরিবর্তন । আমরা আশা করছি যে, এই পরিবর্তন গ্রাহকদেরকে সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য দিয়ে ভিভোকে নিজেদের প্রিয় ব্র্যান্ড হিসেবে রূপান্তরিত করবে এবং গ্রাহকরা ভিভোর পণ্যগুলোই পরিবার ও বন্ধুদের জন্য প্রথম পছন্দ করবে ।’

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

সর্বশেষ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি