বুধবার, জুন ১০, ২০২৬
27.1 C
Dhaka

মিত্র ফিনটেক এবং সজন একসাথে, শ্রমিকদের বেতন বিতরণের সুবিধার্তে

মিত্র প্লাটফর্মের মাধ্যমে এবার বেতনভুক্ত কর্মচারীরা মাস শেষের আগেই তাদের উপার্জিত বেতন উত্তোলন করতে পারবে।

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি ফাইনান্সিয়াল প্লাটফর্ম, মিত্র, বেতনভুক্ত পেশাজীবীদের আর্থিক নিশ্চয়তা প্রদানের উদ্দেশ্যে কাজ করছে। ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির কর্মচারি, যেমন কারখানার কর্মী, সিকিউরিটি গার্ড, কিংবা ডেলিভারি এজেন্ট পেশায় নিয়োজিত ব্যক্তিরা সহজেই মিত্র প্লাটফর্ম থেকে উপার্জিত বেতন উত্তোলন করতে পারবে। আর্থিক নিশ্চয়তা কর্মদক্ষ জনবল গঠনে সহায়তা করে – এমন লক্ষ্য নিয়েই যাত্রা শুরু হয় মিত্র ফিনটেক লিমিটেডের। পেশাজীবীদের দ্রুত অগ্রিম বেতন নিশ্চিত করার পাশাপাশি সম্পূর্ণ বেতন প্রদানের প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পে-রোল সফটওয়ার সরবরাহ করবে মিত্র।

সম্প্রতি “মিত্র ফিনটেক লিমিটেড” এবং বাংলাদেশের প্রথম ডিজিটাল মাইক্রো-ফাইনান্স ইন্সটিটিউশন, সমন্বিত জনকল্যাণ কেন্দ্র (সজন) একটি যৌথ উদ্যোগ চালু করার ঘোষণা দিয়েছে। গত ১৮ অক্টোবর এই উদ্দেশ্যে দুপক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়। মিত্র ফিনটেক লিমিটেডের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা কিশোয়ার আহমেদ হাশেমি, প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্টের এভিপি রেজাউর রহমান রবিন, এবং সমন্বিত জনকল্যাণ কেন্দ্রের (সজন) চেয়ারম্যান শওকত হোসেন ও প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল গাফফার সাদি এসময় উপস্থিত ছিলেন।

উভয়পক্ষের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মিত্রর অগ্রিম স্যালারি উত্তোলন (ই.ডব্লিউ.এ) সমধানের সুবাদে সকল শ্রেণির পেশাজীবীরা জরুরি দরকারে কিংবা আর্থিক সঙ্কটে বেতনের আগেই অর্জিত মজুরি উত্তোলন করতে পারবে। ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে একটি নির্ভরযোগ্য জনবল গঠন করার পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মিত্র এবং সজন একসাথে কাজ করবে।  

আর্থিক উন্নয়নকে তরান্বিত করতে অগ্রিম বেতনের পাশাপাশি একাধিক ডিজিটাল সল্যুশন নিয়ে আসার জন্য এই যৌথ উদ্যোগটি কাজ করবে।  

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

সর্বশেষ

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি