বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
18 C
Dhaka

স্যামসাংয়ের ‘মিট দ্য ঈদ’ ক্যাম্পেইন চালু

টেকভিশন২৪ ডেস্ক: ঈদুল আজহার আনন্দে নতুন মাত্রা যোগ করতে আকর্ষণীয় অফার নিয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস চালু করেছে ‘মিট দ্য ঈদ’ ক্যাম্পেইন। স্যামসাংয়ের এই ক্যাম্পেইনটি চলবে ঈদের আগের রাত অর্থাৎ ‘চাঁদ রাত’ পর্যন্ত।

ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা উপভোগ করতে পারবেন আকর্ষনীয় ক্যাশব্যাক অফার। স্যামসাংয়ের এই অফারের মধ্যে থাকছে রেফ্রিজারেটরে ৯,০০০ টাকা ও টেলিভিশনে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আর, স্যামসাং এয়ার কন্ডিশনার এবং ওয়াশিং মেশিনে থাকছে ৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া, স্যামসাং মাইক্রোওয়েভ ওভেনে রয়েছে ৪,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।  

মিট দ্য ঈদ

ক্রেতাদের ঈদের খুশি বহুগুণে বাড়িয়ে দিতে স্যামসাং দিচ্ছে আকর্ষনীয় এক্সচেঞ্জ অফার। ২৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারে গ্রাহকরা খুব সহজেই এখন রেফ্রিজারেটর কিনতে পারবেন। আর, ৪০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারে ৪৩ থেকে ৭৫ ইঞ্চি ও এর চেয়ে বড় সাইজের ফোরকে ইউএইচডি ও কিউএলইডি টিভি কেনা যাবে। এছাড়াও, গ্রাহকরা ৫,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারে ওয়াশিং মেশিন ও ৪,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারে মাইক্রোওয়েভ ওভেন কিনতে পারবেন।  

এসব অফারের পাশাপাশি স্যামসাং রেফ্রিজারেটর কিনলে গ্রাহকরা উপহার হিসেবে পাবেন ৯টি ফুড স্টোরেজ বক্সের একটি সেট। এছাড়া, স্যামসাং কিউএলইডি টিভি কিনলে গ্রাহকরা সাউন্ড বারে ৬৩ শতাংশ ছাড় পাবেন। আর, স্যামসাং ওয়াশিং মেশিন কিনলে গ্রাহকরা বিনামূল্যে পেয়ে যাবেন ৪ বোতল লিকুইড ডিটারজেন্ট।

মিট দ্য ঈদ

এই ক্যাম্পেইন প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “সর্বাধুনিক প্রযুক্তি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর স্যামসাং। মুখরোচক খাবার আর বিনোদনধর্মী কনটেন্টের সাথে প্রিয়জনদের নিয়ে উৎসব উদযাপনের বিশেষ উপলক্ষ ঈদুল আজহা। আর এই উৎসব উদযাপন গ্রাহকদের জন্য আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তোলে আমাদের হোম অ্যাপ্লায়েন্সসমূহ। এই ঈদ ক্যাম্পেইন অফারের সাথে গ্রাহকরা তাদের কাঙ্ক্ষিত পণ্য আরও সহজে কিনতে পারবেন বলে আমার বিশ্বাস।”

স্যামসাংয়ের যেকোনো অথরাইজড ডিস্ট্রিবিউটর বা অনলাইনে অর্ডার করে গ্রাহকরা তাদের পছন্দের অ্যাপলায়েন্সটি কিনতে পারবেন, আর কোনো প্রকার ডেলিভারি ফি ছাড়াই বাড়ির দোরগোড়ায় পেয়ে যাবেন অর্ডারকৃত পণ্যটি। আরও বিস্তারিত জানতে আগ্রহী ক্রেতারা কল করুন স্যামসাংয়ের ২৪x৭ কাস্টমার সার্ভিস নম্বরে – ০৮০০০৩০০৩০০।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

সর্বশেষ

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রি বেড়েছে ১৫ শতাংশ

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম...

বিকল্প ব্যবস্থা ছাড়াই বন্ধ ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’-এর বিদ্যমান...

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন...

নিউরোসায়েন্সেস হাসপাতালে দেশের প্রথম মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ওয়াশিং প্ল্যান্ট স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপদ ও পরিবেশবান্ধব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত...

আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে দুই পদে জয় পেলেন শারমিন খান ঊর্মি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি