সোমবার, জুন ৮, ২০২৬
35.7 C
Dhaka

১০ হাজার কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

টেকভিশন২৪ ডেস্কঃ গত বছর তিন দফায় তিন হাজার কর্মী ছাঁটাই করেছিল প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এবার নতুন বছরের প্রথম মাসেই একসাথে ১০ হাজার কর্মী হ্রাস করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী তিন মাসের মধ্যে এই কর্মীদের সরিয়ে দেওয়া হবে। প্রতিষ্ঠানটির সিইও জানিয়েছেন, বতর্মান সময়ে এসে সিদ্ধান্তটা খুবই কঠিন। কিন্তু এটা প্রয়োজনীয়। খবর নিউইয়র্কপোস্ট।

এর আগে বিভিন্ন টুইটার, মেটা, আমাজনের মতো জায়ান্ট প্রতিষ্ঠান এভাবে হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। বিশ্বব্যাপী করোনা মহামারির ধাক্কা অনেক কোম্পানিই সামলে উঠতে পেরেছিল। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে আর্থিক মন্দার কবলে পড়ে গেছে এসব বিশালাকারের প্রতিষ্ঠানগুলো। ফলে এক ধরনের গণহারে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে এসব প্রতিষ্ঠান।
গত বছরের ৩০ জুনের এক তালিকায় দেখা গেছে, মাইক্রোসফটে ২ লাখ ২১ হাজার কর্মী ছিলেন।

এর মধ্যে ১ লাখ ২২ হাজার কর্মী যুক্তরাষ্ট্রে এবং বাকি ৯৯ হাজার কর্মী অন্যান্য দেশে বসে মাইক্রোসফটের হয়ে কাজ করতেন।

গত বছর তিন দফায় লোক কমায় মাইক্রোসফট। গত জুলাইয়ে পুনর্বিন্যাসের অংশ হিসেবে মাইক্রোসফট এক হাজার ৮০০ কর্মীকে চাকরিচ্যুত করে। আগস্টে তারা গ্রাহককেন্দ্রিক গবেষণা ও উন্নয়ন প্রকল্প থেকে আরও ২০০ কর্মীকে ছাঁটাই করে। এক মাস পর গত বছরের অক্টোবরে বিভিন্ন বিভাগ থেকে আরও প্রায় এক হাজার কর্মী ছাঁটাই করে মাইক্রোসফট। এরপরও বড় আকারে কর্মী ছাঁটাইয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল কোম্পানিটিতে।

গতকাল বুধবার সে গুঞ্জনের সত্যতা স্বীকার করে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা বলেন, এটা কঠিন। কিন্তু প্রয়োজনীয় একটি সিদ্ধান্ত। তবে তিনি আশ্বাস দেন, কিছু ক্ষেত্রে লোক ছাঁটাই করা হলেও গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে নতুন লোক নিয়োগ করবে তার প্রতিষ্ঠান।

তথ্যপ্রযুক্তি কোম্পানিটি জানিয়েছে, ছাঁটাইয়ের বিষয়ে এরই মধ্যে কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে। বুধবার থেকেই ছাঁটাইয়ের পর্ব শুরু হয়ে গেছে। আগামী তিন মাস ধরে এ কার্যক্রম চলবে। এতে প্রতিষ্ঠানটির ৫ শতাংশ কর্মী বাদ পড়বেন। এবারের ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ ও প্রকৌশল বিভাগের কর্মীরা।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি