শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
30.6 C
Dhaka

এলএফবি লিডারশীপ এক্সিলেন্স সামিটে পুরস্কৃিত ১৩ জন

টেকভিশন২৪ প্রতিবেদকঃ লিডার্স ফোরাম বিডি (এলএফবি) ঢাকা ভিত্তিক সরকারি নিবন্ধনকৃত কর্পোরেট লিডার এবং ম্যানেজারদের একটি আন্তর্জাতিক গ্রুপ যার জন্ম হয় করোনা মহামারীর সময়ে, ১৩ জুন ২০২০ সালে। এলএফবি প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছর ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার, ১৯শে জানুয়ারি ২০২৩ সন্ধ্যা ৬ টায় ঢাকার শেরাটনে “এলএফবি লিডারশীপ এক্সিলেন্স সামিট ২০২২” সফলভাবে আয়োজন করেছে। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন কর্পোরেট যেমনঃ ব্যাংক, স্বাস্থ্য, আরএমজি, হসপিটালিটি, রিয়েল স্টেট, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি সেক্টরের অক্লান্ত পরিশ্রম করে নেতৃত্ব দেওয়া মানুষগুলোর কাজের যথাযথ স্বীকৃতি দেওয়া হয় যা তাদেরকে কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

সমগ্র দেশ থেকে ২৩ টি সেক্টরের প্রায় ২০০ জন লিডার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এলএফবি প্রতিষ্ঠাতা ও সভাপতি খন্দকার কবির। এছাড়াও বিভিন্ন সুপরিচিত লিডাররা ও তাদের কর্মজীবনের অভিজ্ঞতা, তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন, এলএফবি এর মিশন ও ভিশন এবং এলএফবি এর কাছ থেকে প্রত্যাশা ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের এক পর্যায়ে পেনল ডিসকাশন এর আয়োজন করা হয়। আলোচনার বিষয় ছিলঃ ” স্মার্ট বাংলাদেশের জন্য টেকসই নেতৃত্বঃ সম্ভাবনা এবং প্রতিবন্ধকতা”। আলোচনায় অংশগ্রহণ করেন শ্রদ্ধেয় মীর সাজেদ-উল বাশার এফসিএ, এস.এম জিয়াউল হক, মো.কায়সার হামিদ, সাখাওয়াত হোসাইন, মো.খুরশিদ আলম এবং ইসরাত করিম।

এলএফবি সহ-সভাপতি ডা. হালিদা হানুম আক্তার, এলএফবি ডিরেক্টর তামান্না রাব্বানী, এলএফবি উপদেষ্টা রুমি আলী, এলএফবি ট্রাস্টি বোর্ডের সদস্য এবং এলএফবি জুরি বোর্ডের সদস্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বিভিন্ন সেগমেন্টে বিভক্ত ছিল যেমনঃ এলএফবি জুরি বোর্ডের পরিচয় পর্ব, এলএফবি ট্রাস্টি বোর্ডের পরিচয় পর্ব, লিডারদের বক্তব্য, পেনেল ডিসকাশন, পুরষ্কার বিতরণী, সাংস্কৃতিক আয়োজন, রেফেল ড্র ইত্যাদি। এবং পরিশেষে মনোমুগ্ধকর রাতের খাবারের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

“এলএফবি লিডারশীপ এক্সিলেন্স সামিট -২০২২” এ বছর ১৩ জন কে বিভিন্ন খাতে বিশেষ অবদানের জন্য পুরষ্কার প্রদান করে। শ্রদ্ধেয় পুরষ্কার বিজয়ীরা হলেনঃ  মো. রাশেদ আক্তার= ফাইনান্স সার্ভিস লিডারশীপ, মোহাম্মাদ শাহিদুজ্জামান রাজ= সাসটেইনেবল লিবিং লিডারশীপ, নাহিদা আক্তার = ফিনটেক টেকনোলজি লিডারশীপনা,  নজীবা ফাতিমা মীম(নানজীবা খান)= ইয়াং এমার্জিং লিডারশীপ,স্থপতি রবিউল হাসান= হসপিটালিটি ডেভেলপমেন্ট লিডারশীপ,  মাসুদ খান এফসিএ, এফসিএমএ এবং সুরাইয়া জান্নাত খান এফসিএ= ইন্সপায়ারিং কর্পোরেট কাপল, মোহাম্মেদ জিয়া উদ্দীন= সাপলাই চেইন এন্ড লজিস্টিক লিডারশীপ,  প্রোফেসর রফিক আজম= সোসাল ডেভেলপমেন্ট লিডারশীপ এম মাহবুবুর রাহমান= রিয়েল এস্টেট লিডারশীপ, ডা. আব্দুল্লাহ আল বাকী= হেল্থ কেয়ার, জাকারিয়া শাহিদ = কর্পোরেট লিডারশীপ কন্ট্রিবিউশান,  আব্দুল্লাহ হিল নাকিব= কর্পোরেট লিডারশীপ কন্ট্রিবিউশান, সাখাওয়াত হোসাইন = হসপিটালিটি এন্ড টুরিজম। 

এলএফবি বিশ্বাস করে কর্মক্ষেত্রে এমন মহান স্বীকৃত সকলের মাঝে কর্মস্পৃহা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি